মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

মতলবের নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার দক্ষিণ নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বিদ্যালয়ে আলোচনা সভা ও শিক্ষকদের সম্মান জানাতে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

সোমবার (৫ অক্টোবর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিল। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষক দিবসের তাৎপর্য তুলে ধরা হয়। শিক্ষকরা শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে তাদের দায়িত্ব ও ভূমিকা নিয়ে আলোচনা করেন।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক সৈকত পালের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়ন্তী ভৌমিক, সহকারী শিক্ষক  ইসরাত জাহান, তাছলিমা আক্তার, জান্নাত আক্তার। 

বক্তারা বলেন, একজন শিক্ষকের দায়িত্ব শুধু শ্রেণিকক্ষে পাঠদান করার মধ্যে সীমাবদ্ধ নয়। শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবন গঠনে শিক্ষক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। একটি সুন্দর, শিক্ষিত ও মানবিক সমাজ গঠনে শিক্ষকদের অবদান অপরিসীম।

তারা আরও বলেন, শিক্ষক ও শিক্ষার্থীদের পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সহযোগিতার মধ্য দিয়ে শিক্ষার পরিবেশ আরও সুন্দর ও কার্যকর হয়ে ওঠে। বিশ্ব শিক্ষক দিবস শিক্ষকদের অবদানকে স্মরণ ও মূল্যায়নের পাশাপাশি তাদের প্রতি শ্রদ্ধা জানানোর একটি গুরুত্বপূর্ণ দিন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। এ সময় বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচি শিক্ষার্থীদের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।

সবশেষে শিক্ষকরা শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করার পাশাপাশি দেশ ও সমাজের প্রতি দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

মতলবের নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার দক্ষিণ নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বিদ্যালয়ে আলোচনা সভা ও শিক্ষকদের সম্মান জানাতে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

সোমবার (৫ অক্টোবর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিল। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষক দিবসের তাৎপর্য তুলে ধরা হয়। শিক্ষকরা শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে তাদের দায়িত্ব ও ভূমিকা নিয়ে আলোচনা করেন।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক সৈকত পালের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়ন্তী ভৌমিক, সহকারী শিক্ষক  ইসরাত জাহান, তাছলিমা আক্তার, জান্নাত আক্তার। 

বক্তারা বলেন, একজন শিক্ষকের দায়িত্ব শুধু শ্রেণিকক্ষে পাঠদান করার মধ্যে সীমাবদ্ধ নয়। শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবন গঠনে শিক্ষক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। একটি সুন্দর, শিক্ষিত ও মানবিক সমাজ গঠনে শিক্ষকদের অবদান অপরিসীম।

তারা আরও বলেন, শিক্ষক ও শিক্ষার্থীদের পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সহযোগিতার মধ্য দিয়ে শিক্ষার পরিবেশ আরও সুন্দর ও কার্যকর হয়ে ওঠে। বিশ্ব শিক্ষক দিবস শিক্ষকদের অবদানকে স্মরণ ও মূল্যায়নের পাশাপাশি তাদের প্রতি শ্রদ্ধা জানানোর একটি গুরুত্বপূর্ণ দিন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। এ সময় বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচি শিক্ষার্থীদের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।

সবশেষে শিক্ষকরা শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করার পাশাপাশি দেশ ও সমাজের প্রতি দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream