শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

সিরাজদিখানে নিখোঁজের একদিন পর ডোবা থেকে নারীর মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিখোঁজের একদিন পর শামসুন্নাহার (৫৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

‎মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার খিল্লাপাড়া এলাকায় নিজ বাড়ির পাশের একটি ডোবায় ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে সিরাজদিখান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে শামসুন্নাহার সিরাজদিখান বাজারে যাওয়ার উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে বের হন। এরপর তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

‎পরদিন সকালে স্থানীয়রা বাড়ির পাশের ডোবায় তার মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

‎সিরাজদিখান থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মৃত্যুর কারণ জানতে পরবর্তী আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

‎

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

সিরাজদিখানে নিখোঁজের একদিন পর ডোবা থেকে নারীর মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিখোঁজের একদিন পর শামসুন্নাহার (৫৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

‎মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার খিল্লাপাড়া এলাকায় নিজ বাড়ির পাশের একটি ডোবায় ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে সিরাজদিখান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে শামসুন্নাহার সিরাজদিখান বাজারে যাওয়ার উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে বের হন। এরপর তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

‎পরদিন সকালে স্থানীয়রা বাড়ির পাশের ডোবায় তার মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

‎সিরাজদিখান থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মৃত্যুর কারণ জানতে পরবর্তী আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

‎

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream