বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

সাবরেজিস্ট্রারের বিরুদ্ধে সুনির্দিষ্ট দুর্নীতির অভিযোগ থাকলে ব্যবস্থা: আইনমন্ত্রী

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সাবরেজিস্ট্রারের বিরুদ্ধে সুনির্দিষ্ট দুর্নীতির অভিযোগ থাকলে ব্যবস্থা: আইনমন্ত্রী
ছবি: সংগৃহীত

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, কোনো সাবরেজিস্ট্রারের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ ও তথ্য পাওয়া গেলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কাউকে হয়রানি করা হবে না। অভিযোগের সত্যতা পাওয়া গেলে কাউকেই ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।

মঙ্গলবার (৬ অক্টোবর) সচিবালয়ে ঢাকা জেলার সাবরেজিস্ট্রি অফিসগুলোর নির্ধারিত পদে লটারির মাধ্যমে বদলি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন আইনমন্ত্রী।

তিনি বলেন, সাবরেজিস্ট্রারদের বদলি ও পদায়ন নিয়ে দীর্ঘদিন ধরে মানুষের মধ্যে নানা ধরনের নেতিবাচক ধারণা রয়েছে। একদিনে পুরো ব্যবস্থার পরিবর্তন সম্ভব নয়, তবে পরিবর্তনের উদ্যোগ কোথাও না কোথাও থেকে শুরু করতে হয়। লটারির মাধ্যমে বদলি সেই পরিবর্তনের সূচনা।

আইনমন্ত্রী বলেন, ঢাকায় পোস্টিংকে অনেক সময় ‘প্রাইস পোস্টিং’ হিসেবে দেখা হয়। ধারণা রয়েছে, ঢাকায় পদায়ন পাওয়া কর্মকর্তারাই বেশি গুরুত্বপূর্ণ। সেই গুরুত্বপূর্ণ পোস্টিংয়ের ক্ষেত্রেই প্রথমবারের মতো লটারি করা হচ্ছে।

সাবরেজিস্ট্রারদের বদলি নিয়ে বিভিন্ন অভিযোগের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রক্রিয়াটিতে স্বচ্ছতা আনতেই লটারির মাধ্যমে বদলির উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকা জেলার জন্য লটারিতে নির্বাচিত ১৮ জন সাবরেজিস্ট্রারকে তাদের যোগ্যতা ও সংশ্লিষ্ট দপ্তরের কাজের চাপ বিবেচনা করে বিভিন্ন স্থানে পদায়ন করা হবে।

দুর্নীতি বন্ধে মানসিকতার পরিবর্তনের ওপরও গুরুত্ব দেন আইনমন্ত্রী। তিনি বলেন, সরকারি দপ্তরগুলোতে যে দুর্নীতির পরিবেশ তৈরি হয়েছে, তা দূর করতে সরকার কাজ করছে। লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রার বদলিও সেই উদ্যোগের অংশ।

মো. আসাদুজ্জামান জানান, দেশে মোট ৩৭২টি সাবরেজিস্ট্রার পদের মধ্যে বর্তমানে ১৩৯টি পদ খালি রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

সাবরেজিস্ট্রারের বিরুদ্ধে সুনির্দিষ্ট দুর্নীতির অভিযোগ থাকলে ব্যবস্থা: আইনমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, কোনো সাবরেজিস্ট্রারের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ ও তথ্য পাওয়া গেলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কাউকে হয়রানি করা হবে না। অভিযোগের সত্যতা পাওয়া গেলে কাউকেই ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।

মঙ্গলবার (৬ অক্টোবর) সচিবালয়ে ঢাকা জেলার সাবরেজিস্ট্রি অফিসগুলোর নির্ধারিত পদে লটারির মাধ্যমে বদলি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন আইনমন্ত্রী।

তিনি বলেন, সাবরেজিস্ট্রারদের বদলি ও পদায়ন নিয়ে দীর্ঘদিন ধরে মানুষের মধ্যে নানা ধরনের নেতিবাচক ধারণা রয়েছে। একদিনে পুরো ব্যবস্থার পরিবর্তন সম্ভব নয়, তবে পরিবর্তনের উদ্যোগ কোথাও না কোথাও থেকে শুরু করতে হয়। লটারির মাধ্যমে বদলি সেই পরিবর্তনের সূচনা।

আইনমন্ত্রী বলেন, ঢাকায় পোস্টিংকে অনেক সময় ‘প্রাইস পোস্টিং’ হিসেবে দেখা হয়। ধারণা রয়েছে, ঢাকায় পদায়ন পাওয়া কর্মকর্তারাই বেশি গুরুত্বপূর্ণ। সেই গুরুত্বপূর্ণ পোস্টিংয়ের ক্ষেত্রেই প্রথমবারের মতো লটারি করা হচ্ছে।

সাবরেজিস্ট্রারদের বদলি নিয়ে বিভিন্ন অভিযোগের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রক্রিয়াটিতে স্বচ্ছতা আনতেই লটারির মাধ্যমে বদলির উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকা জেলার জন্য লটারিতে নির্বাচিত ১৮ জন সাবরেজিস্ট্রারকে তাদের যোগ্যতা ও সংশ্লিষ্ট দপ্তরের কাজের চাপ বিবেচনা করে বিভিন্ন স্থানে পদায়ন করা হবে।

দুর্নীতি বন্ধে মানসিকতার পরিবর্তনের ওপরও গুরুত্ব দেন আইনমন্ত্রী। তিনি বলেন, সরকারি দপ্তরগুলোতে যে দুর্নীতির পরিবেশ তৈরি হয়েছে, তা দূর করতে সরকার কাজ করছে। লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রার বদলিও সেই উদ্যোগের অংশ।

মো. আসাদুজ্জামান জানান, দেশে মোট ৩৭২টি সাবরেজিস্ট্রার পদের মধ্যে বর্তমানে ১৩৯টি পদ খালি রয়েছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream