মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ জানিয়েছে বিআরজেইউ

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ জানিয়েছে বিআরজেইউ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিআরজেইউ)। একই সঙ্গে হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।

সোমবার (৫ অক্টোবর) এক যৌথ বিবৃতিতে বিআরজেইউ সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান ও মহাসচিব শেখ মোহাম্মদ তাজুল ইসলাম এ নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকরা দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হওয়া অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়। বিশ্ববিদ্যালয়ের মতো একটি শিক্ষাপ্রতিষ্ঠানে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ধরনের হামলা শুধু সাংবাদিকদের নিরাপত্তাকেই প্রশ্নবিদ্ধ করে না, বরং স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশকেও বাধাগ্রস্ত করে।

তারা বলেন, অবিলম্বে হামলায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং তাদের আইনের মুখোমুখি করতে হবে। একই সঙ্গে হামলার সময় পুলিশের নির্লিপ্ততা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতার অভিযোগও গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখতে হবে। দায়িত্ব পালনে কারও গাফিলতি বা অবহেলা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও যথাযথ প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

বিআরজেইউ নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় কোনো ধরনের দায়মুক্তির সুযোগ দেওয়া হলে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে। তাই ঘটনার সুষ্ঠু তদন্ত, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তারা।

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বানও জানান বিআরজেইউ সভাপতি ও মহাসচিব।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ জানিয়েছে বিআরজেইউ

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিআরজেইউ)। একই সঙ্গে হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।

সোমবার (৫ অক্টোবর) এক যৌথ বিবৃতিতে বিআরজেইউ সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান ও মহাসচিব শেখ মোহাম্মদ তাজুল ইসলাম এ নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকরা দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হওয়া অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়। বিশ্ববিদ্যালয়ের মতো একটি শিক্ষাপ্রতিষ্ঠানে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ধরনের হামলা শুধু সাংবাদিকদের নিরাপত্তাকেই প্রশ্নবিদ্ধ করে না, বরং স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশকেও বাধাগ্রস্ত করে।

তারা বলেন, অবিলম্বে হামলায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং তাদের আইনের মুখোমুখি করতে হবে। একই সঙ্গে হামলার সময় পুলিশের নির্লিপ্ততা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতার অভিযোগও গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখতে হবে। দায়িত্ব পালনে কারও গাফিলতি বা অবহেলা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও যথাযথ প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

বিআরজেইউ নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় কোনো ধরনের দায়মুক্তির সুযোগ দেওয়া হলে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে। তাই ঘটনার সুষ্ঠু তদন্ত, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তারা।

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বানও জানান বিআরজেইউ সভাপতি ও মহাসচিব।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream