সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

বাউফলে শান্তিপূর্ণ দুর্গাপূজার নিশ্চয়তা দিলেন এমপি

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে পটুয়াখালীর বাউফলে ৬৫টি পূজা মণ্ডপে সরকারি অনুদানের চাল বিতরণ করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রতিটি মন্দিরের জন্য ৬০০ কেজি করে মোট ৩৯ হাজার কেজি চাল বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছালেহ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। উপস্থিত ছিলেন উপজেলা পরিকল্পনা কর্মকর্তা মো. রবিউল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তা, হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও বিভিন্ন পূজা মণ্ডপের প্রতিনিধিরা।

প্রধান অতিথির বক্তব্যে এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, বাউফলের হিন্দু সম্প্রদায়সহ সব ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করবেন। আসন্ন দুর্গাপূজা নিরাপদ, শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে উদযাপনে প্রয়োজনীয় নিরাপত্তা ও সহযোগিতা নিশ্চিত করা হবে। তিনি ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ও সতর্ক থাকার আহ্বান জানান।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

বাউফলে শান্তিপূর্ণ দুর্গাপূজার নিশ্চয়তা দিলেন এমপি

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে পটুয়াখালীর বাউফলে ৬৫টি পূজা মণ্ডপে সরকারি অনুদানের চাল বিতরণ করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রতিটি মন্দিরের জন্য ৬০০ কেজি করে মোট ৩৯ হাজার কেজি চাল বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছালেহ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। উপস্থিত ছিলেন উপজেলা পরিকল্পনা কর্মকর্তা মো. রবিউল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তা, হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও বিভিন্ন পূজা মণ্ডপের প্রতিনিধিরা।

প্রধান অতিথির বক্তব্যে এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, বাউফলের হিন্দু সম্প্রদায়সহ সব ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করবেন। আসন্ন দুর্গাপূজা নিরাপদ, শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে উদযাপনে প্রয়োজনীয় নিরাপত্তা ও সহযোগিতা নিশ্চিত করা হবে। তিনি ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ও সতর্ক থাকার আহ্বান জানান।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream