সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
Bangla FM

চরভদ্রাসনে জলাশয়ে জলাশয়ে অবমুক্ত ৩২২ কেজি পোনা

সাজ্জাদ হোসেন
সাজ্জাদ হোসেন টাংগাইল প্রতিনিধি
| ফটো কার্ড

চরভদ্রাসনে জলাশয়ে জলাশয়ে অবমুক্ত ৩২২ কেজি পোনা

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় বিভিন্ন উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) এ কার্যক্রমের উদ্বোধন করেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম। একই কর্মসূচিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভ উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন পুকুর ও জলাশয়ে মোট ৩২২ দশমিক ৫৮১ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়। মোট জলাশয়ের আয়তন ১০২ দশমিক ৩৫ হেক্টর।

পোনা মাছ অবমুক্ত করা জলাশয়গুলোর মধ্যে রয়েছে—চরভদ্রাসন উপজেলা পরিষদ পুকুর, চরভদ্রাসন থানার পুকুর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুর, চরঅযোধ্যা উচ্চ বিদ্যালয়ের পুকুর, এমকে ডাঙ্গী প্লাবনভূমি, চরসুলতানপুর হাজী হেলালউদ্দিন জামে মসজিদের পুকুর, মদিনাতুল উলুম মাদ্রাসার পুকুর, মাথাভাঙ্গা আশ্রয়ণ প্রকল্পের পুকুর ও হাজীডাঙ্গী মাদ্রাসার পুকুর।

এর মধ্যে উপজেলা পরিষদ পুকুরে ৭০ কেজি, থানার পুকুরে ৪০ কেজি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুরে ৪০ কেজি, চরঅযোধ্যা উচ্চ বিদ্যালয়ের পুকুরে ২৫ কেজি এবং এমকে ডাঙ্গী প্লাবনভূমিতে ৩৭ দশমিক ৫৮১ কেজি পোনা অবমুক্ত করা হয়।

এ ছাড়া চরসুলতানপুর হাজী হেলালউদ্দিন জামে মসজিদের পুকুরে ২৫ কেজি, মদিনাতুল উলুম মাদ্রাসার পুকুরে ২৫ কেজি, মাথাভাঙ্গা আশ্রয়ণ প্রকল্পের পুকুরে ৩০ কেজি এবং হাজীডাঙ্গী মাদ্রাসার পুকুরে ৩০ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়।

উপজেলার বিভিন্ন জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করার ফলে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ এবং মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

চরভদ্রাসনে জলাশয়ে জলাশয়ে অবমুক্ত ৩২২ কেজি পোনা

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream