মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
Bangla FM

গৌরনদী প্রেসক্লাবের দপ্তর সম্পাদকের পিতা আবুল হোসেন সিকদার আর নেই

| ফটো কার্ড

গৌরনদী প্রেসক্লাবের দপ্তর সম্পাদকের পিতা আবুল হোসেন সিকদার আর নেই

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: 

বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরের সাবেক বিশিষ্ট ঔষধ ব্যবসায়ী আব্দুল্লাহে বাকে ওরফে আবুল হোসেন সিকদার (৭৪) আর নেই। দীর্ঘদিন বিভিন্ন রোগে ভুগে রোববার (২০ সেপ্টেম্বর) রাত ৮টা ৪ মিনিটে নিজ বাসভবনে তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আবুল হোসেন সিকদার ছিলেন দৈনিক সংবাদের গৌরনদী প্রতিনিধি ও গৌরনদী প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী বাবুর বাবা। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয় সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে।

দীর্ঘদিন টরকী বন্দরে ঔষধ ব্যবসার সঙ্গে যুক্ত থাকায় ব্যবসায়ী মহলে তাঁর পরিচিতি ছিল। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ব্যবসায়ী, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয়রা শোক প্রকাশ করেন।

পরিবার সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। রোববার রাতে টরকী বন্দরের নিজ বাসভবনে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

আবুল হোসেন সিকদারের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির। এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

গৌরনদী প্রেসক্লাবের দপ্তর সম্পাদকের পিতা আবুল হোসেন সিকদার আর নেই

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: 

বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরের সাবেক বিশিষ্ট ঔষধ ব্যবসায়ী আব্দুল্লাহে বাকে ওরফে আবুল হোসেন সিকদার (৭৪) আর নেই। দীর্ঘদিন বিভিন্ন রোগে ভুগে রোববার (২০ সেপ্টেম্বর) রাত ৮টা ৪ মিনিটে নিজ বাসভবনে তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আবুল হোসেন সিকদার ছিলেন দৈনিক সংবাদের গৌরনদী প্রতিনিধি ও গৌরনদী প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী বাবুর বাবা। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয় সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে।

দীর্ঘদিন টরকী বন্দরে ঔষধ ব্যবসার সঙ্গে যুক্ত থাকায় ব্যবসায়ী মহলে তাঁর পরিচিতি ছিল। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ব্যবসায়ী, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয়রা শোক প্রকাশ করেন।

পরিবার সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। রোববার রাতে টরকী বন্দরের নিজ বাসভবনে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

আবুল হোসেন সিকদারের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির। এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream