শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
Bangla FM

গ্রিন বাউফল গড়ার প্রত্যয়ে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

| ফটো কার্ড

গ্রিন বাউফল গড়ার প্রত্যয়ে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

সাইফুল ইসলাম, বাউফল:

‘ডেঙ্গুর ভয় নয়, সচেতনতাই হোক বাউফলের শক্তি’—এই প্রত্যয়ে পটুয়াখালীর বাউফলে শুরু হয়েছে তিন মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে একটি সচেতনতামূলক র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে বাউফল পাবলিক মাঠে ময়লা-আবর্জনা পরিষ্কার ও মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। নিজের ঘর, আঙিনা ও আশপাশ পরিষ্কার রাখলেই ডেঙ্গুর ঝুঁকি অনেকটা কমানো সম্ভব।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে আগামী তিন মাস প্রতি শনিবার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান ও বাসাবাড়িতে একযোগে এই পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হবে।

বাড়ির আঙিনা, ছাদ, ড্রেন কিংবা নির্মাণাধীন স্থাপনায় যেন কোনোভাবেই পানি জমতে না পারে, সে বিষয়ে বিশেষ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে প্রশাসন। সংশ্লিষ্টদের মতে, কেবল প্রশাসনিক উদ্যোগ নয়, বরং সচেতন নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই পারে একটি ‘ক্লিন বাউফল, গ্রিন বাউফল’ উপহার দিতে এবং ডেঙ্গুর বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতে।

বিষয় : গ্রিন বাউফল পরিচ্ছন্নতা অভিযান শুরু

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

গ্রিন বাউফল গড়ার প্রত্যয়ে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সাইফুল ইসলাম, বাউফল:

‘ডেঙ্গুর ভয় নয়, সচেতনতাই হোক বাউফলের শক্তি’—এই প্রত্যয়ে পটুয়াখালীর বাউফলে শুরু হয়েছে তিন মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে একটি সচেতনতামূলক র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে বাউফল পাবলিক মাঠে ময়লা-আবর্জনা পরিষ্কার ও মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। নিজের ঘর, আঙিনা ও আশপাশ পরিষ্কার রাখলেই ডেঙ্গুর ঝুঁকি অনেকটা কমানো সম্ভব।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে আগামী তিন মাস প্রতি শনিবার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান ও বাসাবাড়িতে একযোগে এই পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হবে।

বাড়ির আঙিনা, ছাদ, ড্রেন কিংবা নির্মাণাধীন স্থাপনায় যেন কোনোভাবেই পানি জমতে না পারে, সে বিষয়ে বিশেষ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে প্রশাসন। সংশ্লিষ্টদের মতে, কেবল প্রশাসনিক উদ্যোগ নয়, বরং সচেতন নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই পারে একটি ‘ক্লিন বাউফল, গ্রিন বাউফল’ উপহার দিতে এবং ডেঙ্গুর বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream