রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
Bangla FM

নেইমারকে ‘অবাঞ্ছিত ব্যক্তি’ ঘোষণার দাবি, তোলপাড় ব্রাজিলে

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

নেইমারকে ‘অবাঞ্ছিত ব্যক্তি’ ঘোষণার দাবি, তোলপাড় ব্রাজিলে
নেইমারকে ‘অবাঞ্ছিত ব্যক্তি’ ঘোষণার দাবি, তোলপাড় ব্রাজিলে

ম্যাচ জয়ের আনন্দের মধ্যেই নতুন বিতর্কের মুখে পড়েছেন ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার। রেমোর বিপক্ষে ম্যাচ শেষে প্রতিপক্ষের খেলোয়াড় ও কর্মকর্তাদের সঙ্গে উত্তপ্ত বাকবিতণ্ডার পর তাকে ‘পারসোনা নন গ্রাটা’ ঘোষণার দাবি উঠেছে।

বেলেম সিটি কাউন্সিলের সদস্য মারিনর ব্রিতো অভিযোগ করেন, নেইমারের আচরণ শুধু প্রতিপক্ষ দলের নয়, পুরো পারা অঙ্গরাজ্য ও আমাজন অঞ্চলের মানুষের প্রতি অসম্মানজনক। তবে এ বিষয়ে তার উত্থাপিত প্রস্তাব ভোটে তোলা হয়নি।

বিতর্কের সূত্রপাত বেলেমের মাঙ্গেইরাও স্টেডিয়ামে। ম্যাচ শেষে ড্রেসিংরুমে যাওয়ার পথে রেমোর কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে পড়েন নেইমার। সাংবাদিক ব্রেনো রাইওলের ধারণ করা ভিডিওতে দেখা যায়, প্রথমে গ্যালারি থেকে নেইমারকে উদ্দেশ্য করে গালাগাল করা হয়। এরপর মাঠ ছাড়ার সময় উদ্‌যাপন করতে করতে নেইমারও পাল্টা প্রতিক্রিয়া জানান। বারবার ‘এলিমিনেটেড’ (বিদায়) এবং ‘এটাই সান্তোস’ বলতে বলতে রেমোর কর্মকর্তাদের দিকে ইশারা করেন তিনি।

এ সময় রেমোর কিছু সমর্থক প্রতিনিধি দুই দলের মাঝখানে থাকা নিরাপত্তাবেষ্টনী ফেলে দিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে সান্তোসের কর্মকর্তারা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।

ঘটনার পর রেমোর সভাপতি আন্তোনিও কার্লোস তেইশেইরা নেইমারের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, ‘রেমো দারুণ একটি অভিযান উপহার দিয়েছে। কিন্তু সান্তোসের এমন কিছুর প্রয়োজন ছিল না। ওই বদমাশ নেইমার, যাকে অসংখ্য শিশু আদর্শ মানে, এখানে এসে ভাঁড়ামি করেছে, আবার উসকানিও দিয়েছে। এমন মানুষকে আদর্শ বানানো আমাদেরই ভুল।’

রেমোর সভাপতির এই মন্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছে সান্তোস। ক্লাবটি এক বিবৃতিতে জানায়, নেইমারকে উদ্দেশ্য করে রেমো সভাপতির অপমানজনক মন্তব্য এবং রেফারিংয়ে পক্ষপাতের ইঙ্গিত তারা তীব্রভাবে নিন্দা করছে।

সান্তোসের বিবৃতিতে বলা হয়, ‘খেলাধুলা নিয়ে সমালোচনা স্বাভাবিক। কিন্তু ব্যক্তিগত আক্রমণ ও ভিত্তিহীন অভিযোগ সম্মান এবং নৈতিকতার সীমা অতিক্রম করে। আমরা সব সময় আমাদের খেলোয়াড়, ক্লাবের ইতিহাস এবং প্রতিষ্ঠানের মর্যাদা রক্ষা করব। একই সঙ্গে ব্রাজিলিয়ান ফুটবলের স্বচ্ছতা ও ভাবমূর্তিও সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।’

২০২৬ বিশ্বকাপ শেষে ক্লাব ফুটবলে ফেরার পর থেকেই নেইমারকে ঘিরে নানা আলোচনা চলছে। রেমোর বিপক্ষে এই ম্যাচের পর তাঁর আচরণ নতুন করে বিতর্কের জন্ম দিল।

বিষয় : ব্রাজিল ফুটবল দল নেইমার

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

নেইমারকে ‘অবাঞ্ছিত ব্যক্তি’ ঘোষণার দাবি, তোলপাড় ব্রাজিলে

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream