মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩
Bangla FM

মঞ্চে হাসানের দিকে বোতল ছোড়া, নিন্দার ঝড় সামাজিক মাধ্যমে

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

মঞ্চে হাসানের দিকে বোতল ছোড়া, নিন্দার ঝড় সামাজিক মাধ্যমে
মঞ্চে হাসানের দিকে বোতল ছোড়া, নিন্দার ঝড় সামাজিক মাধ্যমে

গান পরিবেশনের মাঝেই হঠাৎ দর্শকসারি থেকে উড়ে এলো একটি বোতল। মুহূর্তেই সেটি গিয়ে আঘাত করল মঞ্চে থাকা জনপ্রিয় শিল্পী হাসানের মাথায়। জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজিত ‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্টে ঘটে এই ঘটনা।

আঘাত পাওয়ার পরও পরিস্থিতি সামলে গান থামাননি হাসান। পরে ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। নেটিজেনরা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন এবং কনসার্টের নিরাপত্তা ও আয়োজকদের ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তোলেন।

এদিকে ঘটনাটি নিয়ে কঠোর কোনো মন্তব্য না করে বরং ক্ষমার দৃষ্টিতে দেখার কথা জানিয়েছেন হাসান। তার মতে, এমন ঘটনা তার দীর্ঘ সংগীতজীবনে একেবারেই নজিরবিহীন। তবে তিনি মনে করেন, যে ব্যক্তি বোতল ছুড়েছে, সে হয়তো বিষয়টির পরিণতি না বুঝেই কাজটি করেছে।

শুক্রবার দিবাগত রাতে সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে হাসান নিজের অনুভূতি প্রকাশ করেন। একই সঙ্গে শিল্পীদের রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে মূল্যায়ন না করার আহ্বান জানান তিনি।

দেশের শিল্পীদের নিরাপত্তা ও সম্মানের বিষয়টি জোর দিয়ে তিনি আরও লেখেন, ‘আমার একটাই অনুরোধ, ভবিষ্যতে আমার দেশের কোনো শিল্পীই যেন এমন পরিস্থিতির মুখোমুখি না হন। কনসার্টে আসা মানুষের মনে রাখা উচিত, শিল্পীরা এই দেশের, শিল্পীরা সবার। তারা এ দেশের মানুষের জন্যই গান করেন। বিনিময়ে তারা শুধু মানুষের ভালোবাসা চান। কোনো শিল্পীকে এভাবে অসম্মান করা বা অপ্রীতিকর অভিজ্ঞতার মুখোমুখি করা উচিত নয়।’

শিল্পীদের দলীয় পরিচয়ে বিচার না করার আকুল আবেদন জানিয়ে আর্ক ব্যান্ডের এই শিল্পী লেখেন, ‘আমাদের দেশে অনেক সময় শিল্পীদের রাজনৈতিকভাবে বিবেচনা করা হয়, এটা ঠিক নয়। একজন শিল্পী পাঁচ বা দশ বছরের জন্য শিল্পী নন, তিনি আজীবনের জন্যই শিল্পী। বিভিন্ন সময়ে সরকারি, বেসরকারি কিংবা রাজনৈতিক নানা আয়োজনে শিল্পীদের গান গাইতে হয়। তাই বলে তাকে কোনো রাজনৈতিক পরিচয়ে ফেলে বিচার করা উচিত নয়। শিল্পীরা মানুষকে ভালোবেসে গান শোনান। তাই তাদের প্রাপ্য সম্মান দেওয়া এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করাও সবার দায়িত্ব।’

হাসানের এই স্ট্যাটাসের মন্তব্যের ঘরে ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেছেন সাধারণ ভক্ত থেকে শুরু করে সংগীতাঙ্গনের ছোট-বড় অনেক শিল্পী। তরুণ সংগীতশিল্পী তাসরিফ খান আক্ষেপ করে মন্তব্যে লেখেন, ‘আমরা এরকমই অশিক্ষিত এবং গন্ড মূর্খ। আমরা গুণীর কদর করতে জানি না ভাইয়া। ক্ষমা করবেন!’ একইভাবে অসংখ্য ভক্ত ও নেটিজেন মন্তব্যে লজ্জিত প্রকাশ করে গুণী এই শিল্পীর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন।

কনসার্টে শিল্পী হাসানের ওপর বোতল ছোড়ার ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় তীব্র আলোচনা। কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা নিয়ে চলছে নানা আলোচনা ও সমালোচনা। সাধারণ শ্রোতা থেকে শুরু করে সংগীত ও অভিনয় অঙ্গনের তারকারাও ঘটনার প্রতিবাদ জানিয়েছেন। ফ্রি কনসার্টের ব্যবস্থাপনা নিয়েও উঠেছে নানা প্রশ্ন। প্রিন্স মাহমুদ, মীর মাসুম, মিশা সওদাগর, রবি চৌধুরী, লুৎফর হাসান ও তানভীর তারেকসহ শিল্পীরা দ্রুত জড়িত ব্যক্তিদের শনাক্ত করে শাস্তির ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

মঞ্চে হাসানের দিকে বোতল ছোড়া, নিন্দার ঝড় সামাজিক মাধ্যমে

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম

0:00 0:00
1.0x