ময়মনসিংহ নগরীর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে রাব্বী নামের এক যুবককে কুপিয়ে হত্যা করার খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরের দিকে পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ওই এলাকায় অবস্থানকালে একদল দুর্বৃত্ত হঠাৎ রাব্বীর ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর আহত করা হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত রাব্বীর বিস্তারিত পরিচয় এবং এই হত্যাকাণ্ডের পেছনে কী কারণ রয়েছে, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হওয়া যায়নি।
ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং প্রাথমিক তথ্য সংগ্রহ শুরু করে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার করতে এবং ঘটনার মূল রহস্য উদ্ঘাটনে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত চলছে।
মতামত