মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩
Bangla FM

পুলিশের চোখের সামনেই হেফাজত থেকে পালালেন ওয়ারেন্টভুক্ত আসামি

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

পুলিশের চোখের সামনেই হেফাজত থেকে পালালেন ওয়ারেন্টভুক্ত আসামি

ঠাকুরগাঁও শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় পুলিশের হেফাজত থেকে এক ওয়ারেন্টভুক্ত আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশের উপস্থিতিতেই হঠাৎ দৌড়ে পালিয়ে যান তিনি। ঘটনাটি অনেকটা চলচ্চিত্রের দৃশ্যের মতো হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) রাত ১০টা ১৮ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, পলাতক আসামির নাম মোহাম্মদ সাঈদার (৩২)। তিনি পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার সাতখামার এলাকার শামসুল হকের ছেলে।

গত ৬ আগস্ট বিকেলে ঢাকার টঙ্গী এলাকা থেকে একটি ওয়ারেন্ট মামলায় তাকে আটক করে র‍্যাব-১। পরে তাকে ঢাকা বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়। সেখান থেকে আটোয়ারী থানা পুলিশের কাছে হস্তান্তরের পর তাকে নিয়ে পঞ্চগড়ের উদ্দেশে রওনা হয় পুলিশ।

পথে ঠাকুরগাঁও শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় গাড়ি থামানো হলে পুলিশের উপস্থিতিতেই হঠাৎ দৌড়ে পালিয়ে যান সাঈদার। প্রত্যক্ষদর্শীরা জানান, মুহূর্তের মধ্যে ঘটে যাওয়া এ ঘটনায় সেখানে উপস্থিত মানুষের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী বলেন, ওয়ারেন্টভুক্ত আসামিকে ঢাকা থেকে আটোয়ারী থানায় নেওয়া হচ্ছিল। পথে ঠাকুরগাঁও শহরের বাসস্ট্যান্ড এলাকায় থামার পর তিনি পালিয়ে যান।

পলাতক আসামিকে গ্রেপ্তারে আটোয়ারী থানা পুলিশের সঙ্গে সমন্বয় করে অভিযান চালানো হচ্ছে বলে জানান তিনি। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

পুলিশের চোখের সামনেই হেফাজত থেকে পালালেন ওয়ারেন্টভুক্ত আসামি

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম

0:00 0:00
1.0x