ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোলিং এজেন্ট হিসেবে দায়িত্ব পালনকারী নেতাকর্মীদের সংবর্ধনা দিয়েছে সাভার পৌর বিএনপি।
৮ আগষ্ট শুক্রবার সাভারের এনাম মেডিকেল অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন।
সাভার পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইব্রাহিম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. বদিউজ্জামান বদির।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব অবসরপ্রাপ্ত মো. জামাল হোসেন মজুমদার এবং সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মঈনউদ্দিন বিপ্লব।
অনুষ্ঠানে গত নির্বাচনে বিভিন্ন ভোটকেন্দ্রে পোলিং এজেন্ট হিসেবে দায়িত্ব পালন এবং নির্বাচনী কার্যক্রমে ভূমিকা রাখার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।
পরে পোলিং এজেন্টদের হাতে সম্মাননা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিরা।
মতামত