বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩
Bangla FM
Topic Ads 1
বাবার শেষকৃত্যে যোগ দিতে রোজারিওতে মেসি

বাবার শেষকৃত্যে যোগ দিতে রোজারিওতে মেসি

বাবাকে শেষবিদায় জানাতে নিজ শহর আর্জেন্টিনার রোজারিওতে ফিরেছেন লিওনেল মেসি। দীর্ঘদিন অসুস্থ থাকার পর স্থানীয় সময় শুক্রবার দিবাগত রাত ২টার দিকে মারা যান মেসির বাবা হোর্হে মেসি। শনিবার (৮ আগস্ট) তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। কঠিন এই সময়ে পরিবারের পাশে থাকতে ইন্টার মায়ামির কাছ থেকে ছুটি নিয়ে যুক্তরাষ্ট্র থেকে আর্জেন্টিনায় পৌঁছান আর্জেন্টাইন মহাতারকা।ক্যারিয়ারের শুরু থেকে মেসির ফুটবলযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল হোর্হে মেসির। বাবার শেষবিদায়ে রোজারিওতে ফিরে মেসি মা সেলিয়া ও পরিবারের অন্য সদস্যদেরও পাশে দাঁড়িয়েছেন। স্থানীয় সময় সকালে যুক্তরাষ্ট্র থেকে রওনা দিয়ে রাত ৮টার কিছু পর রোজারিওতে পৌঁছান তিনি। ৬৮ বছর বয়সী হোর্হে মেসি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। রোজারিওর কাছের শহর পেরেজে তাকে সমাহিত করা হবে।মেসির বাবার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ফুটবল বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শোকবার্তা এসেছে। মেসির সাবেক ক্লাব বার্সেলোনা, চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ, নিজ শহরের রোসারিও সেন্ট্রাল ও নিউয়েলস ওল্ড বয়েজসহ বিভিন্ন ক্লাব ও সংগঠন তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। এদিকে মেসিকে এবং তার পরিবারের প্রতি শোকবার্তা জানাতে ভোলেনি তার বর্তমান ক্লাব ইন্টার মায়ামি। বিভিন্নভাবে পাশে থাকার বার্তা দিয়েছেন ক্লাব সতীর্থরাও। হোর্হের মৃত্যুর দিনে তারকা খেলোয়াড়কে ছাড়াই লিগস কাপে মন্টেরির বিপক্ষে মাঠে নামে ইন্টার মায়ামি। ম্যাচের আগে এক মিনিট নীরবতা পালন করা হয়। গ্যালারিতে সমর্থকেরাও ‘ফোর্সা, লিও’ অর্থাৎ ‘শক্ত থাকো, লিও’ লেখা প্ল্যাকার্ড নিয়ে মেসির প্রতি সমর্থন জানান। এরপর রদ্রিগো ডি পলের গোলে লিড নেয় ইন্টার মায়ামি। বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে গোল করেন এই আর্জেন্টাইন মিডফিল্ডার। গোলের পরপরই জার্সি খুলে নিচে পরা মেসির ১০ নম্বর জার্সি দেখান তিনি। ডি পল গোলটি উৎসর্গ করেন জাতীয় দল এবং ক্লাব অধিনায়ক মেসিকে। 

ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল উঠছে নিলামে

ফুটবল ইতিহাসের সবচেয়ে আলোচিত মুহূর্ত ‘হ্যান্ড অব গড’ গোল। ১৯৮৬ সালে  বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার হয়ে ডিয়েগো ম্যারাডোনার করা বিতর্কিত সেই  গোল আজও সমানভাবে স্মরণীয়। গোলটির পর ম্যারাডোনা বলেছিলেন, এটি হয়েছিল ‘কিছুটা ম্যারাডোনার মাথা দিয়ে, আর কিছুটা ঈশ্বরের হাত দিয়ে’। এবার সেই ঐতিহাসিক গোলের সাক্ষী বলটি উঠতে যাচ্ছে নিলামে।যুক্তরাষ্ট্রের টেক্সাসভিত্তিক নিলাম প্রতিষ্ঠান ‘হেরিটেজ অকশনস’ আগামী ২১ থেকে ২৩ আগস্ট বলটির নিলামের আয়োজন করবে। প্রতিষ্ঠানটির ধারণা, নিলামে বলটির দাম আট অঙ্কে পৌঁছাতে পারে, অর্থাৎ কমপক্ষে ১ কোটি ডলার বা প্রায় ১২৩ কোটি টাকা। তবে নিলামে বলটির ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ২৫ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ কোটি ৯৪ লাখ টাকা।হেরিটেজ অকশনস’-এর ক্রীড়া বিভাগের সহসভাপতি ড্যান ইমলার বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘আমার মনে হয় এটি ফুটবল বিশ্বের ইতিহাসে সবচেয়ে স্মরণীয় বল।’ ইমলারের দেওয়া আরেকটি তথ্য অবশ্য বলটির গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে। সেই ম্যাচে ম্যারাডোনার দ্বিতীয় গোলটিও হয়েছিল এই বল দিয়েই।১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ম্যারাডোনা অবিস্মরণীয় ও আলোচিত দুটি গোল করেন। ‘হ্যান্ড অব গড’ গোল ছাড়াও তিনি ইংল্যান্ডের পাঁচজন ডিফেন্ডার ও গোলরক্ষককে বোকা বানিয়ে আরেকটি গোল করেন, যা গোল অব দ্য সেঞ্চুরি নামে পরিচিত।সেই ম্যাচে ম্যারাডোনা যে জার্সি পরেছিলেন, সেটিও পরে ইতিহাস গড়েছে। নিলামে সেই জার্সির দাম উঠেছিল ৯৩ লাখ ডলার, অর্থাৎ প্রায় ১১৫ কোটি টাকা। ফুটবলে এটিই সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া জার্সির রেকর্ড।

ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল উঠছে নিলামে