শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

শ্রীমঙ্গলে থানার নির্মাণকাজ ও নির্বাচনী নিরাপত্তা পরিদর্শনে ডিআইজি

ছবি: সংগৃহীত

সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পরিদর্শন করেছেন। শনিবার (২৮ নভেম্বর) তিনি থানার নির্মাণাধীন নতুন ভবনের কাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শনকালে ডিআইজি নির্মাণকাজের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন। পরে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন (বি-৭৭)-এর নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ সদস্যদের দায়িত্ব পালন ও নিরাপত্তা কার্যক্রম তদারকি করেন।

এ সময় নির্বাচন সুষ্ঠু,শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা ও সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম,শ্রীমঙ্গল সার্কেলের সহকারী পুলিশ সুপার,শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জসহ থানার বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা ও সদস্যরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

শ্রীমঙ্গলে থানার নির্মাণকাজ ও নির্বাচনী নিরাপত্তা পরিদর্শনে ডিআইজি

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পরিদর্শন করেছেন। শনিবার (২৮ নভেম্বর) তিনি থানার নির্মাণাধীন নতুন ভবনের কাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শনকালে ডিআইজি নির্মাণকাজের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন। পরে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন (বি-৭৭)-এর নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ সদস্যদের দায়িত্ব পালন ও নিরাপত্তা কার্যক্রম তদারকি করেন।

এ সময় নির্বাচন সুষ্ঠু,শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা ও সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম,শ্রীমঙ্গল সার্কেলের সহকারী পুলিশ সুপার,শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জসহ থানার বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা ও সদস্যরা।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream