শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩
Bangla FM

কালাইয়ে গ্রামীণ চক্ষু চিকিৎসাবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

‘চোখের যত্ন নিন, সুন্দর পৃথিবী দেখুন এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের কালাইয়ে গ্রামীণ চক্ষু চিকিৎসাবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১টায় কালাই পৌরসভার সংলগ্ন গ্রামীণ চক্ষু চিকিৎসা কেন্দ্রে এ কর্মশালার আয়োজন করা হয়। গ্রামীণ চক্ষু চিকিৎসা কেন্দ্রের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় চিকিৎসক ওয়াসিফ বিল্লাহ ও জামিমা আক্তারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

কর্মশালায় উপজেলার বিভিন্ন এনজিওকর্মী, শিক্ষক, ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ প্রায় শতাধিক মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা চোখের সুস্থতা রক্ষায় নিয়মিত চোখ পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ এবং চোখের বিভিন্ন সমস্যায় অবহেলা না করার পরামর্শ দেন। একই সঙ্গে চোখের রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে সবাইকে নিজে সচেতন হওয়ার পাশাপাশি অন্যদেরও সচেতন করার আহ্বান জানান।

বক্তারা বলেন, চোখ মানুষের গুরুত্বপূর্ণ অঙ্গ। চোখের কোনো সমস্যা দেখা দিলে নিজে থেকে ওষুধ ব্যবহার না করে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। নিয়মিত চোখের যত্ন ও সময়মতো চিকিৎসা গ্রহণের মাধ্যমে অনেক জটিলতা প্রতিরোধ করা সম্ভব।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ২২ আগস্ট ২০২৬

কালাইয়ে গ্রামীণ চক্ষু চিকিৎসাবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

‘চোখের যত্ন নিন, সুন্দর পৃথিবী দেখুন এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের কালাইয়ে গ্রামীণ চক্ষু চিকিৎসাবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১টায় কালাই পৌরসভার সংলগ্ন গ্রামীণ চক্ষু চিকিৎসা কেন্দ্রে এ কর্মশালার আয়োজন করা হয়। গ্রামীণ চক্ষু চিকিৎসা কেন্দ্রের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় চিকিৎসক ওয়াসিফ বিল্লাহ ও জামিমা আক্তারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

কর্মশালায় উপজেলার বিভিন্ন এনজিওকর্মী, শিক্ষক, ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ প্রায় শতাধিক মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা চোখের সুস্থতা রক্ষায় নিয়মিত চোখ পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ এবং চোখের বিভিন্ন সমস্যায় অবহেলা না করার পরামর্শ দেন। একই সঙ্গে চোখের রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে সবাইকে নিজে সচেতন হওয়ার পাশাপাশি অন্যদেরও সচেতন করার আহ্বান জানান।

বক্তারা বলেন, চোখ মানুষের গুরুত্বপূর্ণ অঙ্গ। চোখের কোনো সমস্যা দেখা দিলে নিজে থেকে ওষুধ ব্যবহার না করে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। নিয়মিত চোখের যত্ন ও সময়মতো চিকিৎসা গ্রহণের মাধ্যমে অনেক জটিলতা প্রতিরোধ করা সম্ভব।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream