মঙ্গলবার ১০ নভেম্বর লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় অনলাইন জুয়া পরিচালনা ও আর্থিক লেনদেনের অভিযোগে পৃথক অভিযানে ৭জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁদের কাছ থেকে অনলাইন জুয়ায় ব্যবহৃত বিভিন্ন অ্যাপ্লিকেশন ইনস্টল করা নয়টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার ১০ নভেম্বর রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উত্তর বত্রিশ হাজারীকালীগঞ্জ থানার চাপারহাট বাজার এলাকার বটতলা রাধাগোবিন্দ মন্দিরসংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে পালানোর চেষ্টাকালে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন উত্তর বত্রিশ হাজারী এলাকার বকুল রায় (২৩), সাগর চন্দ্র রায় (২৪) ও গোপাল চন্দ্র রায় (২৩)।
এ সময় তাঁদের কাছ থেকে পাঁচটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।
অপরদিকে, একই ঘটনায় পৃথক আর এক অভিযানে পঞ্চগ্রাম ইউনিয়নের ৪জনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন এরশাদুল হক (৪০), নাজমুল হক (২৮), মাইদুল ইসলাম (৩৮) ও মিলন সরকার (৩৭)।
পুলিশ জানায়, তাঁদের কাছ থেকে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এসব ফোনে bee999, kg999, Joya777, Crickex, TK999.com, Babu88.com, 1111, Ace67 ও Cv666-সহ বিভিন্ন অনলাইন জুয়ার অ্যাপ্লিকেশন ইনস্টল করা ছিল। এ ছাড়া গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমেও কয়েকটি জুয়ার প্ল্যাটফর্মে লগইন করা অবস্থায় পাওয়া যায়।
মোবাইল ফোনগুলোতে একাধিক সিম ব্যবহার করে নগদ ও বিকাশ অ্যাকাউন্ট পরিচালনার তথ্যও পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।
লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন কবির জানান, আটককৃত আসামিদের নামে মামলা দিয়ে মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হয়েছে। এমন অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
মতামত