কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিপুলসংখ্যক বীর মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতির মাধ্যমে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংগতি দিবস উদযাপন করা হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ফুলবাড়ী জছিমিঞা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউ.এন.ও.) মো: জাহিদ হাসানের সভাপতিত্বে এবং সাংবাদিক ও প্রধান শিক্ষক হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি) মাহমুদ হাসান নাঈম, উপজেলা বিএনপির আহবায়ক শামসুজ্জামান হাসু, যুগ্ম আহবায়ক লোকমান হোসেন সরকার, সদস্য সচিব আব্দুল মান্নান মুকুল, বীর মুক্তিযোদ্ধা মো: মুজিবর রহমান, মো. হবিবর রহমান প্রমূখ।
মতামত