শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

মনিরামপুরে নদীতে মিলল বস্তাবন্দি মরদেহ

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মনিরামপুরে নদীতে মিলল বস্তাবন্দি মরদেহ

যশোরের মনিরামপুর উপজেলার মশিয়াহাটীর হেলারঘাট এলাকায় নদীর পানিতে বস্তাবন্দি অবস্থায় রঞ্জন মন্ডল (৬০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৭ নভেম্বর) সকালে মরদেহ উদ্ধারের এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।নিহত রঞ্জন মন্ডল উপজেলার কালিচরণপুর গ্রামের মৃত হরিপদ মন্ডলের ছেলে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে কয়েকজন ব্যক্তি মাছ ধরতে হেলারঘাট সংলগ্ন রশেশের পাটার কাছে গেলে নদীর পানিতে একটি প্লাস্টিকের বস্তা ভাসতে দেখেন। সন্দেহ হলে তারা কাছে গিয়ে বস্তার ভেতরে মানুষের মরদেহ দেখতে পান। মুহূর্তের মধ্যে খবরটি ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে স্থানীয় লোকজনের ভিড় জমে। খবর পেয়ে মনিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সহকারী পুলিশ সুপার ইমদাদুল হক, মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সাঈদ এবং নেহালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জসহ পুলিশের একটি দল দ্রæত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন। পুলিশ জানায়, মরদেহের পরনে ছিল কালো প্যান্ট, হলুদ শার্ট ও সাদা স্যান্ডো গেঞ্জি।

এছাড়া চোখে পাওয়ারের চশমা, পায়ে চকলেট রঙের স্যান্ডেল এবং ডান হাতে তামার আংটি ছিল। তল্লাশিকালে শার্টের পকেট থেকে একটি কলম ও ডায়েরি উদ্ধার করা হয়। মনিরামপুর থানার ওসি মো. আবু সাঈদ বলেন, “ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষেই মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে। পুলিশ আরও জানায়, প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহটি ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল

হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

মনিরামপুরে নদীতে মিলল বস্তাবন্দি মরদেহ

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream