লায়ন মোঃ গনি মিয়া বাবুল
মাটির ঘ্রাণে প্রশান্তি আসে প্রাণে,
শান্তির পরশ জাগে হৃদয় জুড়ে।
সবুজের সমারোহ দোলে মাঠে ঘাটে,
প্রকৃতির মায়া হাসে অচেনা সুখে।
শিশির বিন্দু ঝরে ঘাসেরই গায়,
স্নিগ্ধ হাওয়া বয়ে যায় মনেরই ছায়।
পাখির কলতানে সকালটা হাসে,
নতুন দিনের স্বপ্ন হৃদয়ে ভাসে।
নদীর কলতানে মন হারায় তানে,
জোছনার মায়া নামে নীরব সন্ধানে।
ধানের শিষ দোলে যায় বাতাসের তালে,
কৃষকের হাসি ফোটে সোনালি ফসলে।
এই মাটির মায়াতেই বাঁধা এ জীবন,
প্রকৃতির ভালোবাসা ভরায় এ মন।
মাটির বুকে খুঁজে পাই সুখের ঠিকানা,
এই মাটিই আমার চির আপন ঠিকানা।
লায়ন মোঃ গনি মিয়া বাবুল
( শিক্ষক, কবি, কলাম লেখক, সমাজসেবক ও সংগঠক)
প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (কৃষি) কেন্দ্রীয় কমিটি
যুগ্মমহাসচিব, নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটি
ফো: ০১৫৫২৬৩১১১৮, ০১৮৪২৬৩১১১৮
E-mail: lionganibabul@gmail.com
মতামত