বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

রাজবাড়ী শহরে প্রকাশ্যে ব্যবসায়ী নেতাকে গুলি

রাজবাড়ী শহরের প্রাণকেন্দ্র পান্না চত্বরসংলগ্ন পৌর ইউ মার্কেটের সামনে প্রকাশ্য দিবালোকে আমির হোসেন লিটন নামে এক ব্যবসায়ী নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ লিটনকে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত আমির হোসেন লিটন রাজবাড়ী সদর উপজেলার বানিবহ ইউনিয়নের বৃচাত্রা গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি বানিবহ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক।

লিটন জানান, রাজবাড়ী আদালতে একটি মামলায় হাজিরা দিয়ে সঙ্গী হাসুকে নিয়ে রিকশায় করে শহরের কাপড় বাজারের দিকে যাচ্ছিলেন তিনি। পান্না চত্বর পার হয়ে ইউ মার্কেটের সামনে পৌঁছালে পেছন থেকে একটি অটোরিকশা তাঁদের রিকশার গতিরোধ করে। এ সময় অটোরিকশার ভেতর থেকে তাঁকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছোড়া হয়। এর মধ্যে একটি গুলি তাঁর ডান হাতে লাগে। বাকি দুটি লক্ষ্যভ্রষ্ট হয়।

লিটনের সঙ্গে থাকা হাসু জানান, একটি গুলি তাঁর পেট ঘেঁষে চলে যায়। তবে এতে তাঁর কোনো ক্ষতি হয়নি।

রাজবাড়ী সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস জানান, এক্স-রে করে দেখা গেছে, গুলিটি লিটনের হাতের মাংসের মধ্যে আটকে রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রাজবাড়ীর পুলিশ সুপার মীর মনির হোসেন ঘটনার সত‌্যতা স্বীকার ক‌রে  বলেন, অপরাধীদের গ্রেপ্তারে পুলিশের কয়েকটি দল মাঠে কাজ করছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

রাজবাড়ী শহরে প্রকাশ্যে ব্যবসায়ী নেতাকে গুলি

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image

রাজবাড়ী শহরের প্রাণকেন্দ্র পান্না চত্বরসংলগ্ন পৌর ইউ মার্কেটের সামনে প্রকাশ্য দিবালোকে আমির হোসেন লিটন নামে এক ব্যবসায়ী নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ লিটনকে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত আমির হোসেন লিটন রাজবাড়ী সদর উপজেলার বানিবহ ইউনিয়নের বৃচাত্রা গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি বানিবহ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক।

লিটন জানান, রাজবাড়ী আদালতে একটি মামলায় হাজিরা দিয়ে সঙ্গী হাসুকে নিয়ে রিকশায় করে শহরের কাপড় বাজারের দিকে যাচ্ছিলেন তিনি। পান্না চত্বর পার হয়ে ইউ মার্কেটের সামনে পৌঁছালে পেছন থেকে একটি অটোরিকশা তাঁদের রিকশার গতিরোধ করে। এ সময় অটোরিকশার ভেতর থেকে তাঁকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছোড়া হয়। এর মধ্যে একটি গুলি তাঁর ডান হাতে লাগে। বাকি দুটি লক্ষ্যভ্রষ্ট হয়।

লিটনের সঙ্গে থাকা হাসু জানান, একটি গুলি তাঁর পেট ঘেঁষে চলে যায়। তবে এতে তাঁর কোনো ক্ষতি হয়নি।

রাজবাড়ী সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস জানান, এক্স-রে করে দেখা গেছে, গুলিটি লিটনের হাতের মাংসের মধ্যে আটকে রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রাজবাড়ীর পুলিশ সুপার মীর মনির হোসেন ঘটনার সত‌্যতা স্বীকার ক‌রে  বলেন, অপরাধীদের গ্রেপ্তারে পুলিশের কয়েকটি দল মাঠে কাজ করছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream