মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

গোয়ালন্দে দুই জেলের ১০ দিন করে কারাদণ্ড, এক লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস

রাজবাড়ীর গোয়ালন্দে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে পদ্মা নদীতে যৌথ অভিযান চালিয়ে দুই জেলেকে আটক করা হয়েছে। একই সঙ্গে নদীর বিভিন্ন পয়েন্ট থেকে পরিত্যক্ত অবস্থায় এক লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করা হয়। পরে আটক দুই জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত গোয়ালন্দ উপজেলাধীন পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়। দৌলতদিয়া নৌপুলিশ, উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে দুই জেলেকে আটক করা হয়।

অভিযান চলাকালে নদীর বিভিন্ন পয়েন্টে পরিত্যক্ত অবস্থায় পাওয়া এক লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করা হয়। পরে প্রশাসন ও মৎস্য বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে উদ্ধার করা জালগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

আটক দুই জেলেকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাঁদের প্রত্যেককে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। তবে তাৎক্ষণিকভাবে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।

দৌলতদিয়া নৌপুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা জানান, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করা এবং ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে পদ্মা নদীতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহার করে মাছ শিকার বন্ধে নৌপুলিশ, উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ সমন্বিতভাবে কাজ করছে।

তিনি আরও জানান মা ইলিশ সংরক্ষণে এ ধরনের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

গোয়ালন্দে দুই জেলের ১০ দিন করে কারাদণ্ড, এক লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

রাজবাড়ীর গোয়ালন্দে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে পদ্মা নদীতে যৌথ অভিযান চালিয়ে দুই জেলেকে আটক করা হয়েছে। একই সঙ্গে নদীর বিভিন্ন পয়েন্ট থেকে পরিত্যক্ত অবস্থায় এক লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করা হয়। পরে আটক দুই জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত গোয়ালন্দ উপজেলাধীন পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়। দৌলতদিয়া নৌপুলিশ, উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে দুই জেলেকে আটক করা হয়।

অভিযান চলাকালে নদীর বিভিন্ন পয়েন্টে পরিত্যক্ত অবস্থায় পাওয়া এক লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করা হয়। পরে প্রশাসন ও মৎস্য বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে উদ্ধার করা জালগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

আটক দুই জেলেকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাঁদের প্রত্যেককে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। তবে তাৎক্ষণিকভাবে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।

দৌলতদিয়া নৌপুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা জানান, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করা এবং ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে পদ্মা নদীতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহার করে মাছ শিকার বন্ধে নৌপুলিশ, উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ সমন্বিতভাবে কাজ করছে।

তিনি আরও জানান মা ইলিশ সংরক্ষণে এ ধরনের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream