মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

টানা ৫ দিনের ছুটিতে গাজীপুর ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে ঘরমুখো মানুষের ঢল

দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ৫ দিনের সরকারি ছুটি শুরু হওয়ায় শিল্পনগরী গাজীপুর ছাড়তে শুরু করেছেন ঘরমুখো লাখো মানুষ। আজ মঙ্গলবার ২০ অক্টোবর সকাল থেকেই গাজীপুরের চন্দনা চৌরাস্তা, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের স্টেশন রোড ও চান্দনা চৌরাস্তা এলাকার বাস কাউন্টারগুলোতে যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা গেছে।

সংশ্লিষ্টদের মতে, মঙ্গলবার থেকে শুরু হওয়া এই ছুটি আগামী ২৪ অক্টোবর শনিবার পর্যন্ত চলবে। সরকারি অফিস, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও আদালত বন্ধ থাকায় সোমবার বিকেল থেকেই মূলত মানুষের বাড়ীর পানে ছোটা শুরু হয়। তবে আজ মঙ্গলবার সকাল থেকে সেই ভিড় জনসমুদ্রে রূপ নিয়েছে।

সরেজমিনে চন্দ্রা ও চন্দনা চৌরাস্তা বাস টার্মিনাল ঘুরে দেখা যায়, উত্তরবঙ্গ ও ময়মনসিংহগামী যাত্রীদের ব্যাপক উপস্থিতি। বিশেষ করে উত্তরবঙ্গের ২৬ জেলার প্রবেশপথ চন্দ্রা এলাকায় ব্যাগ-লাগেজ হাতে হাজার হাজার মানুষ বাসের জন্য অপেক্ষা করছেন। অনেক কাউন্টারে 'টিকিট শেষ' হয়ে যাওয়ার অজুহাতে কৃত্রিম সংকট তৈরি করার অভিযোগ করেছেন সাধারণ যাত্রীরা।

বাড়ী ফেরার এই ব্যাকুলতাকে পুঁজি করে কিছু কিছু পরিবহনের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। উত্তরবঙ্গগামী এক যাত্রী অভিযোগ করে বলেন, "স্বাভাবিক সময়ের চেয়ে কাউন্টার ও লোকাল বাসগুলোতে অতিরিক্ত ৩০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বেশি ভাড়া দাবি করা হচ্ছে।" তবে পরিবহন সংশ্লিষ্টরা অতিরিক্ত ভাড়া নেওয়ার বিষয়টি অস্বীকার করে দাবি করেছেন, সরকারি নিয়ম মেনেই নির্ধারিত ভাড়ায় যাত্রী পরিবহন করা হচ্ছে।

একযোগে বিপুলসংখ্যক মানুষ ঢাকা ও গাজীপুর ছাড়ার কারণে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে যানবাহনের দীর্ঘ সারি ও ধীরগতি দেখা গেছে। রাস্তায় গণপরিবহনের সংকট থাকায় অনেক যাত্রী বাধ্য হয়ে ট্রাক, পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশায় চড়ে জীবনের ঝুঁকি নিয়ে গন্তব্যে রওনা হচ্ছেন।

ভোগান্তি ও যানজট নিয়ন্ত্রণে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে জেলা পুলিশ ও ট্রাফিক পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের কর্মকর্তারা জানান, ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে তারা সার্বক্ষণিক কাজ করে যাচ্ছেন এবং অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে কাউন্টারগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

টানা ৫ দিনের ছুটিতে গাজীপুর ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে ঘরমুখো মানুষের ঢল

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream