মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

বিএনপি সংখ্যালঘু শব্দে বিশ্বাস করে না: শামা ওবায়েদ

বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, “আমরা এখন একটি গণতান্ত্রিক সরকারের অধীনে আছি। ফেব্রুয়ারি মাসে একটি সুষ্ঠু নির্বাচনে জনগণের বিপুল ভোটে বিজয়ী হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠন করেছে।”

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় ফরিদপুরের সালথা উপজেলার বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, বিএনপি যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকে, তখন সব ধর্মের মানুষ সমঅধিকার নিয়ে বাঁচতে পারেন এবং স্বাধীনভাবে ধর্মীয় উৎসব পালন করতে পারেন। নিরাপত্তার সঙ্গে ধর্মীয় অনুষ্ঠান আয়োজনের সুযোগও পান তাঁরা। 

তিনি বলেন, বিগত ফ্যাসিবাদী আমলের তুলনায় এ বছর শারদীয় দুর্গাপূজায় বেশি বরাদ্দ পাওয়া গেছে। গত ১৭ বছর মানুষ একটি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে সময় পার করেছেন বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, এবারের শারদীয় দুর্গাপূজায় সব ধর্মের মানুষ ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে একসঙ্গে উৎসব পালন করছেন। এটাই বাংলাদেশের সৌন্দর্য ও সম্প্রীতির পরিচয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের ১৮ কোটি মানুষ—ধর্ম ও বর্ণনির্বিশেষে—সমঅধিকার নিয়ে বসবাস করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শামা ওবায়েদ বলেন, “সংখ্যালঘু শব্দে আমরা বিশ্বাস করি না।” তিনি জানান, তাঁর বাবা জীবদ্দশায় ধর্ম-বর্ণনির্বিশেষে সবার পাশে ছিলেন। তাঁর পথ অনুসরণ করে তিনিও জনগণের পাশে থাকতে চান। এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, নিজেদের মধ্যে কোন্দল না বাড়িয়ে দলের জন্য কাজ করতে হবে এবং নিজেদের পাশাপাশি জাতীয়তাবাদী দলকেও শক্তিশালী করতে হবে। পরে তিনি সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

দুর্গা মণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দবির উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) রিজভী আহমেদ সবুজ, ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মুহম্মদ আল ফাহাদ, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বর, সালথা উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সহসভাপতি শাহিন মাতুব্বর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, উপজেলা পূজা উদ্‌যাপন ফ্রন্টের সভাপতি সমির কুমার সাহা এবং সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতারা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

বিএনপি সংখ্যালঘু শব্দে বিশ্বাস করে না: শামা ওবায়েদ

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream