মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের রায়ের কপি পেলে বিস্তারিত জানাতে পারব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের রায়ের কপি পেলে বিস্তারিত জানাতে পারব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত

সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় রায়ের কপি হাতে পাওয়ার পর বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

সোমবার (১৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, সৌদি আরবের বিভিন্ন এলাকায় অনেক বাংলাদেশি কারাভোগ করছেন। নিয়মিতভাবে এসব বাংলাদেশির তালিকা পাঠায় সৌদি কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ও খোঁজখবর নিচ্ছে।

তিনি বলেন, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনাটি ২০২৩ সালের। এ বিষয়ে বিস্তারিত জানতে তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। রায়ের কপি হাতে পেলে ঘটনার বিষয়ে আরও তথ্য জানানো সম্ভব হবে।

এ সময় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সমালোচনাও করেন শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো অল্প সময়ের মধ্যে প্রধানমন্ত্রী, পুরো মন্ত্রিসভা এবং বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব দেশ ছেড়ে চলে গেছেন। শেখ হাসিনাকে নিয়ে আলোচনা করাকে সময়ের অপচয় বলেও মন্তব্য করেন তিনি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬


সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের রায়ের কপি পেলে বিস্তারিত জানাতে পারব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় রায়ের কপি হাতে পাওয়ার পর বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

সোমবার (১৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, সৌদি আরবের বিভিন্ন এলাকায় অনেক বাংলাদেশি কারাভোগ করছেন। নিয়মিতভাবে এসব বাংলাদেশির তালিকা পাঠায় সৌদি কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ও খোঁজখবর নিচ্ছে।

তিনি বলেন, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনাটি ২০২৩ সালের। এ বিষয়ে বিস্তারিত জানতে তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। রায়ের কপি হাতে পেলে ঘটনার বিষয়ে আরও তথ্য জানানো সম্ভব হবে।

এ সময় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সমালোচনাও করেন শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো অল্প সময়ের মধ্যে প্রধানমন্ত্রী, পুরো মন্ত্রিসভা এবং বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব দেশ ছেড়ে চলে গেছেন। শেখ হাসিনাকে নিয়ে আলোচনা করাকে সময়ের অপচয় বলেও মন্তব্য করেন তিনি।


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream