বাকেরগঞ্জে ইলিশ প্রজনন মৌসুমে " মা" ইলিশ ধরা থেকে বিরত থাকা জেলেদের মধ্যে চাল বিতরণ করা হয়েছে।
১৭ অক্টোবর শনিবার সকাল ১১টায় বাকেরগঞ্জে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র পালের সভাপতিত্বে অতিথি হিসেবে এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য আবুল হোসেন খান।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আবুল হোসেন খান বলেন, মা ইলিশের প্রজনন ও উৎপাদন বৃদ্ধিতে নির্ধারিত সময়ে মাছ ধরা থেকে বিরত থাকা জরুরি। এ সময়ে জেলেদের জীবিকা নির্বাহে সহায়তা দিতে সরকার ভিজিএফের চাল বিতরণ করছে। তিনি সরকারি নিষেধাজ্ঞা মেনে চলা এবং প্রকৃত জেলেদের মধ্যে সুষ্ঠুভাবে সহায়তা বিতরণ নিশ্চিত করার আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) অভ্রজ্যোতি বড়াল, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন জোমাদ্দার, উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার (শাহিন) ।
মতামত