্ন্দরবান জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজার নেতৃত্বে মাদক ও সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ০৮ অক্টোবর ২০২৬ ইং তারিখে বান্দরবানে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, মাদক ও সন্ত্রাস একটি সমাজকে ধ্বংস করে দেয়। তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পার্বত্য বান্দরবানকে মাদক ও সন্ত্রাসমুক্ত রাখতে বিএনপি সবসময় মাঠে থাকবে বলেও জানান তারা।
এসময় জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে একটি সচেতনতামূলক র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
মতামত