নওগাঁ জেলার উত্তরে সীমান্ত ঘেঁষা বরেন্দ্রভূমি জনপদে শস্য ভান্ডার হিসেবে খ্যাত পত্নীতলা উপজেলায় বর্তমানে ব্যাপকভাবে আমন ধানের পরিচর্যায় ব্যস্ত কৃষকরা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার ১টি পৌরসভা ও ১১টি ইউনিয়নে চলতি আমন মৌসুমে প্রায় ২৩ হাজার ৪ শ ৩০ হেক্টর জমিতে আমন ধান চাষ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
প্রণোদনার আওতায় ৪ হাজার ১শ জন প্রান্তিক কৃষকদের মাঝে ডি.এ.পি-১০কেজি,এম.ও.পি-১০ কেজি ও ধানবীজ-৫ কেজি করে দেওয়া হয়েছে।
এবার উপজেলায় উচ্চ ফলনশীল ব্রিধান-৮৬,ব্রিধান-৯৫ ব্রিধান-১০৩,বিনা-১৭,স্বর্ণা-৫সহ বিভিন্ন জাতের আমন ধান চাষ করা হচ্ছে।
সরেজমিনে উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায়,আমন ধানের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষিশ্রমিক ও কৃষকেরা।
উপজেলার নজিপুর ইউনিয়নের পদ্মপুকুর গ্রামের কৃষক মো.আ: সামাদ (২৮) বলেন,তিনি এবার প্রায় ৩ বিঘা জমিতে আমন ধান চাষ করছেন।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো.সোহরাব হোসেন বলেন,আমন ধানের ভাল ফলন পেতে হলে সঠিক সময়ে সঠিক নিয়মে বালাইনাশক প্রয়োগের কোন বিকল্প নেই।রোগবালাই দমনে আইপিএম পদ্ধতি প্রয়োগে কৃষক মাঠ স্কুল পরিচালনা করা হচ্ছে,লিফলেট বিতরণ,উঠান বৈঠক,কৃষক সমাবেশ,স্পট মিটিং করা হচ্ছে।এছাড়াও তিনি কৃষকদের মানসম্পন্ন বালাইনাশক ব্যবহারের উপরে জোড় দেন এবং বালাইনাশক স্প্রে করার ক্ষেত্রে বিভিন্ন বালাইনাশক একসাথে মিশ্রণের ব্যাপারে নিরুৎসাহিত করেন।
এছাড়া নওগাঁ জেলার বিশেষ করে মহাদেব পুর উপজেলায় বর্ষাকালীন ইরি ধান সবেমাত্র কর্তনের পরে চিনি আতপ বা চিনি গুঁড়া ধান্য রোপনকার্যও সমাপ্তি হয়েছে বলে জানা ও দেখা যায়।
মতামত