আলোচিত আলামিন হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য মো. নাইমুজ্জামান ভূইয়া ওরফে মুক্তাকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ৭টার দিকে পঞ্চগড় সদর থানার কাজীপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, জুলাই অভ্যুত্থানের সময় পঞ্চগড়ে ইজিবাইকচালক আল আমিনকে গুম ও হত্যা, বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগসহ তার বিরুদ্ধে মোট ১২টি মামলা রয়েছে।
নাইমুজ্জামান ভূইয়া মুক্তা পঞ্চগড়ের কাজীপাড়া ধাক্কামারা ইউনিয়নের মৃত আব্দুল খালেক ভূইয়ার ছেলে। তিনি কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন।
মতামত