সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

চবিতে ‘টিচিং-লার্নিং মেথড-১’ কর্মশালা শুরু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগে হিট (HEAT) প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী ‘টিচিং-লার্নিং মেথড-১’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। সোমবার (৫ অক্টোবর)ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের কনফারেন্স রুমে এ কর্মশালার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন এবং জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ. এম. মাসুদুল আজাদ চৌধুরী।

অনুষ্ঠানে হিট প্রকল্পের এসপিএমও-এর সাব-প্রজেক্ট ম্যানেজার অধ্যাপক ড. অলক পাল আহ্বায়কের দায়িত্ব পালন করেন। সভাপতিত্ব করেন ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী মো. বরকত আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন হিট প্রকল্পের এএসপিএম অধ্যাপক ড. মো. আতিকুর রহমান।

উদ্বোধনী বক্তব্যে উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন বলেন, বিশ্ববিদ্যালয়ে গবেষণার সংস্কৃতি তৈরি করা এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করা আমাদের প্রধান লক্ষ্য। বর্তমানে হিট প্রকল্পের আওতায় শিক্ষকদের জন্য যে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে, তা অত্যন্ত প্রশংসনীয়।

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রধান দায়িত্ব দুটি—জ্ঞান সৃষ্টি করা এবং জ্ঞান বিতরণ করা।’ শিক্ষাদানকে একটি সুনির্দিষ্ট বিজ্ঞান ও শিল্প হিসেবে উল্লেখ করে তিনি বলেন, একজন প্রকৃত শিক্ষার্থী-বান্ধব শিক্ষক তিনি, যিনি নিজের জ্ঞানকে চমৎকার কৌশল ও আন্তরিকতার মাধ্যমে শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিতে পারেন।

অধ্যাপক আল-আমীন আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি একাডেমিক কারিকুলামকেও আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে। তিনি কর্মশালার সফলতা কামনা করেন এবং আয়োজকদের ধন্যবাদ জানান।

কর্মশালায় রিসোর্স পারসন অধ্যাপক ড. হ্যাপি কুমার দাসসহ ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

চবিতে ‘টিচিং-লার্নিং মেথড-১’ কর্মশালা শুরু

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream