সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

নলছিটিতে ডেঙ্গু প্রতিরোধে পৌর ছাত্রদলের সচেতনতামূলক প্রচারণা

‘নিজ আঙিনা পরিষ্কার রাখি—ডেঙ্গু প্রতিরোধ করি’—এই স্লোগানকে সামনে রেখে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে ঝালকাঠির নলছিটিতে সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে নলছিটি পৌর ছাত্রদল।

সোমবার (২৮ সেপ্টেম্বর) নলছিটি পৌর এলাকার বিভিন্ন স্থানে এ সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। নলছিটি সরকারি ডিগ্রি কলেজের সাবেক আহ্বায়ক রাকিব গাজীর উদ্যোগে এ প্রচারণা পরিচালিত হয়।

প্রচারাভিযানে বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার বিষয়ে স্থানীয় বাসিন্দাদের সচেতন করা হয়। বিশেষ করে ফুলের টব, বালতি, ড্রাম, পরিত্যক্ত টায়ার, বোতল, ডাবের খোসাসহ বিভিন্ন পাত্রে জমে থাকা পানিতে এডিস মশার বংশবিস্তার হতে পারে বলে সতর্ক করা হয়।

এ সময় প্রচারণায় বলা হয়, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা জরুরি। কোথাও পানি জমতে না দেওয়া এবং জমে থাকা পানি নিয়মিত অপসারণের মাধ্যমে এডিস মশার বংশবিস্তার রোধ করা সম্ভব।

প্রচারণাকালে ‘পানি জমতে দেবেন না, মশাকে জন্মাতে দেবেন না’, ‘নিজে সচেতন হোন, অন্যকেও সচেতন করুন’—এ ধরনের সচেতনতামূলক বার্তা প্রচার করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

নলছিটিতে ডেঙ্গু প্রতিরোধে পৌর ছাত্রদলের সচেতনতামূলক প্রচারণা

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

‘নিজ আঙিনা পরিষ্কার রাখি—ডেঙ্গু প্রতিরোধ করি’—এই স্লোগানকে সামনে রেখে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে ঝালকাঠির নলছিটিতে সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে নলছিটি পৌর ছাত্রদল।

সোমবার (২৮ সেপ্টেম্বর) নলছিটি পৌর এলাকার বিভিন্ন স্থানে এ সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। নলছিটি সরকারি ডিগ্রি কলেজের সাবেক আহ্বায়ক রাকিব গাজীর উদ্যোগে এ প্রচারণা পরিচালিত হয়।

প্রচারাভিযানে বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার বিষয়ে স্থানীয় বাসিন্দাদের সচেতন করা হয়। বিশেষ করে ফুলের টব, বালতি, ড্রাম, পরিত্যক্ত টায়ার, বোতল, ডাবের খোসাসহ বিভিন্ন পাত্রে জমে থাকা পানিতে এডিস মশার বংশবিস্তার হতে পারে বলে সতর্ক করা হয়।

এ সময় প্রচারণায় বলা হয়, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা জরুরি। কোথাও পানি জমতে না দেওয়া এবং জমে থাকা পানি নিয়মিত অপসারণের মাধ্যমে এডিস মশার বংশবিস্তার রোধ করা সম্ভব।

প্রচারণাকালে ‘পানি জমতে দেবেন না, মশাকে জন্মাতে দেবেন না’, ‘নিজে সচেতন হোন, অন্যকেও সচেতন করুন’—এ ধরনের সচেতনতামূলক বার্তা প্রচার করা হয়।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream