বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
Bangla FM

ড্রোন ভূপাতিতের পর আফগানিস্তানের ১০ ঘাঁটিতে পাকিস্তানের হামলা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
| ফটো কার্ড

ড্রোন ভূপাতিতের পর আফগানিস্তানের ১০ ঘাঁটিতে পাকিস্তানের হামলা
ড্রোন ভূপাতিতের পর আফগানিস্তানের ১০ ঘাঁটিতে পাকিস্তানের হামলা

পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করা একাধিক ড্রোন ভূপাতিত করার পর আফগানিস্তানের ১০টি সামরিক ঘাঁটিতে পাল্টা বিমান ও ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবারের ওই ড্রোন অনুপ্রবেশকে পাকিস্তানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার সুনির্দিষ্ট লঙ্ঘন বলে আখ্যা দেন তথ্যমন্ত্রী। তিনি জানান, ড্রোনগুলো নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানার আগেই পাকিস্তানের নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলোকে শনাক্ত ও ধ্বংস করে ফেলে।

আতাউল্লাহ তারার বলেন, ‘আত্মরক্ষার সার্বভৌম অধিকার প্রয়োগ করে পাকিস্তান আফগানিস্তানের ১০টি স্থানে সুনির্দিষ্ট বিমান ও ড্রোন হামলা চালিয়েছে, যা উক্ত ড্রোনগুলো তৈরি ও মজুতের জন্য ব্যবহৃত হচ্ছিল।’

হামলাগুলোকে অত্যন্ত পরিমিত ও নিখুঁত উল্লেখ করে পাকিস্তান জানায়, উক্ত ড্রোন হামলার সঙ্গে সরাসরি জড়িত সামরিক স্থাপনাগুলোতেই কেবল এই অভিযান সীমাবদ্ধ রাখা হয়েছিল।

পাকিস্তান সরকারের পক্ষ থেকে আফগান তালেবানকে অবিলম্বে শত্রুভাবাপন্ন তৎপরতা বন্ধের আহ্বান জানানো হয়। একই সঙ্গে আফগান ভূখণ্ড ব্যবহারকারী সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে দ্রুত ও দৃশ্যমান ব্যবস্থা নেওয়ার তাগিদ দেওয়া হয়।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ড্রোন ভূপাতিতের পর আফগানিস্তানের ১০ ঘাঁটিতে পাকিস্তানের হামলা

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করা একাধিক ড্রোন ভূপাতিত করার পর আফগানিস্তানের ১০টি সামরিক ঘাঁটিতে পাল্টা বিমান ও ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবারের ওই ড্রোন অনুপ্রবেশকে পাকিস্তানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার সুনির্দিষ্ট লঙ্ঘন বলে আখ্যা দেন তথ্যমন্ত্রী। তিনি জানান, ড্রোনগুলো নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানার আগেই পাকিস্তানের নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলোকে শনাক্ত ও ধ্বংস করে ফেলে।

আতাউল্লাহ তারার বলেন, ‘আত্মরক্ষার সার্বভৌম অধিকার প্রয়োগ করে পাকিস্তান আফগানিস্তানের ১০টি স্থানে সুনির্দিষ্ট বিমান ও ড্রোন হামলা চালিয়েছে, যা উক্ত ড্রোনগুলো তৈরি ও মজুতের জন্য ব্যবহৃত হচ্ছিল।’

হামলাগুলোকে অত্যন্ত পরিমিত ও নিখুঁত উল্লেখ করে পাকিস্তান জানায়, উক্ত ড্রোন হামলার সঙ্গে সরাসরি জড়িত সামরিক স্থাপনাগুলোতেই কেবল এই অভিযান সীমাবদ্ধ রাখা হয়েছিল।

পাকিস্তান সরকারের পক্ষ থেকে আফগান তালেবানকে অবিলম্বে শত্রুভাবাপন্ন তৎপরতা বন্ধের আহ্বান জানানো হয়। একই সঙ্গে আফগান ভূখণ্ড ব্যবহারকারী সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে দ্রুত ও দৃশ্যমান ব্যবস্থা নেওয়ার তাগিদ দেওয়া হয়।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream