বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
Bangla FM

বিএফএফ-সমকাল বিতর্ক প্রতিযোগিতা: রাজবাড়ীতে চ্যাম্পিয়ন খানখানাপুর তমিজউদ্দিন খান বালিকা উচ্চ বিদ্যালয়

| ফটো কার্ড

বিএফএফ-সমকাল বিতর্ক প্রতিযোগিতা: রাজবাড়ীতে চ্যাম্পিয়ন খানখানাপুর তমিজউদ্দিন খান বালিকা উচ্চ বিদ্যালয়

রাজবাড়ী প্রতিনিধি:

 বিএফএফ-সমকাল বিতর্ক প্রতিযোগিতায় রাজবাড়ীতে চ্যাম্পিয়ন হয়েছে খানখানাপুর তমিজউদ্দিন খান বালিকা উচ্চ বিদ্যালয়। রানার্স আপ হয়েছে রাজধরপুর উচ্চ বিদ্যালয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় বিজয়ী দলের দলনেতা নুসরাত জাহান। বুধবার রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় জেলার আটটি দল অংশগ্রহণ করে। 

সকালে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রেজভী জামান। উদ্বোধনী পর্বে বক্তৃতা করেন সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ সিদ্দিকুর রহমান, রাজবাড়ী সুহৃদ সমাবেশের সহ সভাপতি ডা. রাজীব দে সরকার, সাধারণ সম্পাদক মানিক হোসেন। 

বিকেলে সমাপনী ও পুরস্কার বিতরণী পর্বে প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল মজিদ। বক্তৃতা করেন সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা আজিজা খানম, রাজবাড়ী কিন্ডার গার্টেনের অধ্যক্ষ নুরুল হক আলম, রাজবাড়ী সুহৃদ সমাবেশের উপদেষ্টা কমল কান্তি সরকার, অপূর্ব কুমার দাস, সমকালের জেলা প্রতিনিধি সৌমিত্র শীল, আরডিএর সভাপতি ফারুক উদ্দিন প্রমুখ। উভয় পর্বে সভাপতিত্ব করেন রাজবাড়ী সুহৃদ সমাবেশের সভাপতি আহসান হাবীব। সঞ্চালনা করেন সহ সভাপতি রবিউল রবি ও কার্যনির্বাহী সদস্য মোনালিসা। 

দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন সুরজিৎ চক্রবর্তী, সেলিনা বিলকিস, রফিকুল ইসলাম, Channel24 টে‌লি‌ভিশ‌নের সাংবা‌দিক সুমন বিশ্বাস, নাহিয়ান, আবীর, ফেরদৌস প্রমুখ। 

বিষয় : বিএফএফ-সমকাল বিতর্ক প্রতিযোগিতা তমিজউদ্দিন খান বালিকা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীতে চ্যাম্পিয়ন খানখানাপুর

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

বিএফএফ-সমকাল বিতর্ক প্রতিযোগিতা: রাজবাড়ীতে চ্যাম্পিয়ন খানখানাপুর তমিজউদ্দিন খান বালিকা উচ্চ বিদ্যালয়

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রাজবাড়ী প্রতিনিধি:

 বিএফএফ-সমকাল বিতর্ক প্রতিযোগিতায় রাজবাড়ীতে চ্যাম্পিয়ন হয়েছে খানখানাপুর তমিজউদ্দিন খান বালিকা উচ্চ বিদ্যালয়। রানার্স আপ হয়েছে রাজধরপুর উচ্চ বিদ্যালয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় বিজয়ী দলের দলনেতা নুসরাত জাহান। বুধবার রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় জেলার আটটি দল অংশগ্রহণ করে। 

সকালে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রেজভী জামান। উদ্বোধনী পর্বে বক্তৃতা করেন সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ সিদ্দিকুর রহমান, রাজবাড়ী সুহৃদ সমাবেশের সহ সভাপতি ডা. রাজীব দে সরকার, সাধারণ সম্পাদক মানিক হোসেন। 

বিকেলে সমাপনী ও পুরস্কার বিতরণী পর্বে প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল মজিদ। বক্তৃতা করেন সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা আজিজা খানম, রাজবাড়ী কিন্ডার গার্টেনের অধ্যক্ষ নুরুল হক আলম, রাজবাড়ী সুহৃদ সমাবেশের উপদেষ্টা কমল কান্তি সরকার, অপূর্ব কুমার দাস, সমকালের জেলা প্রতিনিধি সৌমিত্র শীল, আরডিএর সভাপতি ফারুক উদ্দিন প্রমুখ। উভয় পর্বে সভাপতিত্ব করেন রাজবাড়ী সুহৃদ সমাবেশের সভাপতি আহসান হাবীব। সঞ্চালনা করেন সহ সভাপতি রবিউল রবি ও কার্যনির্বাহী সদস্য মোনালিসা। 

দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন সুরজিৎ চক্রবর্তী, সেলিনা বিলকিস, রফিকুল ইসলাম, Channel24 টে‌লি‌ভিশ‌নের সাংবা‌দিক সুমন বিশ্বাস, নাহিয়ান, আবীর, ফেরদৌস প্রমুখ। 

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream