(বরিশাল) সংবাদদাতা:
বাকেরগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন ভরপাশা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সাবেক ছাত্রনেতা মুহাম্মদ রাজীব হোসেন। ১৯ সেপ্টেম্বর বেলা ১২ টায় বাকেরগঞ্জ ফুট প্যালেস রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকদের মাধ্যমে মুহাম্মদ রাজীব হোসেন আসন্ন স্থানীয় সরকার পরিষদ নির্বাচনে তিনি নিজেকে ভরপাশা ইউনিয়নের চেয়ারম্যান পদের প্রার্থীতা ঘোষণা দেন।
এসময় তিনি বলেন, এলাকার উন্নয়নের জন্য জনগণের সার্বিক কল্যানের লক্ষে তিনি এ পদে নির্বাচন করার জন্য আগ্রহী। তাছাড়া ইউনিয়নের কাঁচা ও পাকা রাস্তাঘাটের উন্নয়ন, জনসেবার পরিধি বাড়ানো এবং অবহেলিত মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার লক্ষে তিনি প্রার্থী হয়েছেন।
তিনি নির্বাচনে জয়ী হলে ভরপাশা ইউনিয়নকে একটি আধুনিক ও স্মার্ট ইউনিয়নে রূপান্তরের লক্ষ্যে কাজ করবেন বলে জানান।
তিনি আরও বলেন, ভরপাশা ইউনিয়নের উন্নয়ন ও জনসাধারনের সেবা দেয়ার লক্ষ্যে তার পরিবার তাকে উৎসর্গ করেছে। এলাকার তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে সামাজিক ও কার্যকর উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।
মতবিনিময় সভায় মুহাম্মদ রাজিব হোসেনের বড় ভাই বিশিষ্ট ব্যবসায়ী তানভীর মাহমুদ পাপ্পুসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলার ভরপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সর্ব কনিষ্ঠ বয়সে তরুণ এ চেয়ারম্যান পদপ্রার্থী মুহাম্মদ রাজীব হোসেনের নাম প্রকাশ্যে চলে আসায় তিনি এখন আলোচনার কেন্দ্র বিন্দু।
মতামত