মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩
Bangla FM

গ্রামেই উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘হেলথ হাব’ হবে: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

গ্রামেই উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘হেলথ হাব’ হবে: স্বাস্থ্যমন্ত্রী
গ্রামেই উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘হেলথ হাব’ হবে: স্বাস্থ্যমন্ত্রী

গ্রামীণ জনগোষ্ঠীর চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ বাড়াতে স্থানীয় পর্যায়ে ‘হেলথ হাব’ চালুর পরিকল্পনা করছে সরকার। এর মাধ্যমে গ্রামের মানুষকে সাধারণ ও প্রয়োজনীয় চিকিৎসার জন্য শহরমুখী হওয়ার প্রয়োজন কমবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

রোববার (৮ আগস্ট) সকালে চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবা ও ব্যবস্থাপনার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় হাসপাতালের বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনা দেখে অসন্তোষ প্রকাশ করেন তিনি।

পরিদর্শনের পর স্বাস্থ্যমন্ত্রী জেলা সিভিল সার্জন ডা. মো. নুর আলম দীনকে স্ট্যান্ড রিলিজ করার নির্দেশ দেন। হাসপাতালের সেবার মান উন্নয়ন এবং ব্যবস্থাপনায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতেও সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি।

সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, দীর্ঘদিন গ্রামীণ স্বাস্থ্যব্যবস্থার প্রতি যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি। এর ফলে দেশের স্বাস্থ্য খাতে নানা দুর্বলতা তৈরি হয়েছে। সরকারি চিকিৎসা সরঞ্জাম কেনাকাটায় অতিরিক্ত ব্যয়ের মাধ্যমে অর্থ অপচয় ও অনিয়মের অভিযোগও করেন তিনি।

তিনি বলেন, গ্রামের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই সরকারের অন্যতম লক্ষ্য। এ জন্য স্থানীয় পর্যায়ে প্রয়োজনীয় চিকিৎসা, পরীক্ষা-নিরীক্ষা ও অন্যান্য সেবা নিশ্চিত করে ধাপে ধাপে ‘হেলথ হাব’ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শনে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা ও সেবার বিভিন্ন সীমাবদ্ধতা প্রকাশ্যে আসে। এ ঘটনায় স্থানীয় স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনায় দায়িত্বশীলদের জবাবদিহিতা নিয়েও আলোচনা তৈরি হয়েছে।

পরিদর্শনের সময় চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকসহ স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

গ্রামেই উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘হেলথ হাব’ হবে: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম

0:00 0:00
1.0x