শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
Bangla FM

শেরপুরে মামলা তুলে না নেওয়ায় চুরির অপবাদে যুবককে হাত-পা বেঁধে অমানুষিক নির্যাতন

ফেরদৌস আলী
ফেরদৌস আলী শেরপুর প্রতিনিধি
| ফটো কার্ড

শেরপুরে মামলা তুলে না নেওয়ায় চুরির অপবাদে যুবককে হাত-পা বেঁধে অমানুষিক নির্যাতন
শেরপুরে মামলা তুলে না নেওয়ায় চুরির অপবাদে যুবককে হাত-পা বেঁধে অমানুষিক নির্যাতন

শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে চুরির অপবাদ দিয়ে মো. হানিফ আলী (২২) নামে এক যুবককে হাত-পা বেঁধে অমানুষিক নির্যাতনের অভিযোগ উঠেছে মাদক কারবারিদের বিরুদ্ধে। শুক্রবার সকালে উপজেলার নলকুড়া ইউনিয়নের সন্ধ্যাকুড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত হানিফ আলী বর্তমানে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তিনি ওই গ্রামের সাদেক আলীর ছেলে।

হানিফের পরিবারের অভিযোগ, ২০২৪ সালে মাদক কারবারিদের মাদক পুলিশে ধরিয়ে দেওয়ার সন্দেহে হানিফকে মারধর করে তার পা ভেঙে দেওয়া হয়েছিল। ওই ঘটনায় থানায় মামলা করা হয়, যা বর্তমানে চলমান। মামলা হওয়ার পর থেকেই আসামিরা মামলা তুলে নিতে হানিফের বাবা সাদেক আলী ও পরিবারের সদস্যদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে আসছিলেন বলেও অভিযোগ পরিবারের।

এরই ধারাবাহিকতায় গত ৪ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে সন্ধ্যাকুড়া বাজারে হানিফকে চুরির অপবাদ দেওয়া হয়। পরে তাকে একটি ঘরে নিয়ে হাত-পা বেঁধে মারধর ও নির্যাতন করা হয় বলে অভিযোগ। একপর্যায়ে হানিফের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় হানিফের বাবা সাদেক আলী বাদী হয়ে ১০ জনকে অভিযুক্ত করে ঝিনাইগাতী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

পরিবারটির অভিযোগ, ঘটনাটি ধামাচাপা দিতে অভিযুক্তরা বিভিন্ন কৌশল অবলম্বন করছেন। পাশাপাশি মাদক কারবারিদের হুমকির কারণে সাদেক আলী ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম নুর মোহাম্মদ বলেন, “বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

শেরপুরে মামলা তুলে না নেওয়ায় চুরির অপবাদে যুবককে হাত-পা বেঁধে অমানুষিক নির্যাতন

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে চুরির অপবাদ দিয়ে মো. হানিফ আলী (২২) নামে এক যুবককে হাত-পা বেঁধে অমানুষিক নির্যাতনের অভিযোগ উঠেছে মাদক কারবারিদের বিরুদ্ধে। শুক্রবার সকালে উপজেলার নলকুড়া ইউনিয়নের সন্ধ্যাকুড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত হানিফ আলী বর্তমানে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তিনি ওই গ্রামের সাদেক আলীর ছেলে।

হানিফের পরিবারের অভিযোগ, ২০২৪ সালে মাদক কারবারিদের মাদক পুলিশে ধরিয়ে দেওয়ার সন্দেহে হানিফকে মারধর করে তার পা ভেঙে দেওয়া হয়েছিল। ওই ঘটনায় থানায় মামলা করা হয়, যা বর্তমানে চলমান। মামলা হওয়ার পর থেকেই আসামিরা মামলা তুলে নিতে হানিফের বাবা সাদেক আলী ও পরিবারের সদস্যদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে আসছিলেন বলেও অভিযোগ পরিবারের।

এরই ধারাবাহিকতায় গত ৪ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে সন্ধ্যাকুড়া বাজারে হানিফকে চুরির অপবাদ দেওয়া হয়। পরে তাকে একটি ঘরে নিয়ে হাত-পা বেঁধে মারধর ও নির্যাতন করা হয় বলে অভিযোগ। একপর্যায়ে হানিফের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় হানিফের বাবা সাদেক আলী বাদী হয়ে ১০ জনকে অভিযুক্ত করে ঝিনাইগাতী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

পরিবারটির অভিযোগ, ঘটনাটি ধামাচাপা দিতে অভিযুক্তরা বিভিন্ন কৌশল অবলম্বন করছেন। পাশাপাশি মাদক কারবারিদের হুমকির কারণে সাদেক আলী ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম নুর মোহাম্মদ বলেন, “বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream