শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
Bangla FM

পীরগাছায় স্কুলছাত্রী অপহরণের অভিযোগে যুবক গ্রেপ্তার

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

পীরগাছায় স্কুলছাত্রী অপহরণের অভিযোগে যুবক গ্রেপ্তার
সংগৃহীত ছবি

রংপুরের পীরগাছায় ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীকে মোটরসাইকেলে তুলে অপহরণের অভিযোগে মো. আশিক মিয়া ওরফে আসাদুল হক (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ২টার দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানার আশরাফ মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

পরে শনিবার সকালে তাকে আদালতে পাঠানো   হয়েছে ।

গ্রেপ্তার আশিক মিয়া উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের রহমতচর এলাকার খাঁজা মিয়া ওরফে খায়রুজ্জামানের ছেলে। 

ভুক্তভোগী কিশোরী জমিরন আক্তার (১৪) একই এলাকার জাবেদ আলীর মেয়ে। 

সে উপজেলার ছাওলা ইউনিয়নের শিবদেবচর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, 

 স্কুলে যাতায়াতের পথে আশিক ওই কিশোরীকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিতেন। বিষয়টি পরিবারকে জানালে পরিবারের পক্ষ থেকে তাকে সতর্ক করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে কিশোরীকে অপহরণের পরিকল্পনা করেন আশিক।

গত ৮ আগস্ট রাত আনুমানিক ১১টার দিকে ওই কিশোরী তার বাড়ির সামনের রাস্তায় বের হলে আগে থেকে ওত পেতে থাকা আশিক ও তাঁর এক অজ্ঞাত সহযোগী কিশোরীকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে রংপুর শহরের দিকে চলে যান।

এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে পীরগাছা থানায় একটি মামলা দায়ের করেন। যাহার মামলা নং-১২,তারিখ-১৫ আগস্ট ২০২৬।

পরে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাজীপুরের গাছা থানার আশরাফ মার্কেট এলাকা থেকে আশিককে গ্রেপ্তার করে।

এ বিষয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, “মামলাটি তদন্তাধীন। গ্রেপ্তারকৃত অভিযুক্তকে শনিবার সকালে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত করা গেলে তাদেরও আইনের আওতায় আনা হবে।”

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

পীরগাছায় স্কুলছাত্রী অপহরণের অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream