মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩
Bangla FM

এক বছর ঘরেই পড়ে ছিল বৃদ্ধার কঙ্কাল, মৃত্যুর খবর জানত না কেউ

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

এক বছর ঘরেই পড়ে ছিল বৃদ্ধার কঙ্কাল, মৃত্যুর খবর জানত না কেউ
ভারতে বৃদ্ধার কঙ্কাল উদ্ধার। ছবি: সংগৃহীত

ভারতের বেঙ্গালুরুর বাগালাগুন্টে এলাকায় একটি ডুপ্লেক্স বাড়ি থেকে ৫২ বছর বয়সী এক বৃদ্ধার কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। প্রায় এক বছর আগে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। দীর্ঘ সময় বাড়ির ভেতরে মরদেহ পড়ে থাকলেও বিষয়টি কারও নজরে আসেনি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নিহত নারীর নাম দক্ষিণী। বাগালাগুন্টের হাভানুর লে-আউট এলাকার ওই বাড়িতে তিনি একাই বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, দক্ষিণীর স্বামী উমেশ প্রায় ১০ বছর আগে মারা যান। পরে ক্যানসারে আক্রান্ত হয়ে তাদের একমাত্র ছেলেরও মৃত্যু হয়। স্বামী ও সন্তানকে হারানোর পর দক্ষিণী মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এবং বিষণ্নতায় ভুগছিলেন বলে জানা গেছে।

পুলিশের প্রাথমিক ধারণা, প্রায় এক বছর আগে বাড়ির ভেতরেই দক্ষিণীর মৃত্যু হয়। এরপর তার মরদেহ সেখানেই পড়ে ছিল। দীর্ঘ এই সময়ে তার মেয়ে ও জামাইও ওই বাড়িতে আসেননি বলে জানা গেছে।

পরে খবর পেয়ে বাগালাগুন্টে থানার পুলিশ বাড়িটিতে গিয়ে কঙ্কালটি উদ্ধার করে। মৃত্যুর সঠিক কারণ এবং এত দীর্ঘ সময় বিষয়টি কীভাবে কারও নজরে এলো না, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

সূত্র: এনডিটিভি

বিষয় : ভারত

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

এক বছর ঘরেই পড়ে ছিল বৃদ্ধার কঙ্কাল, মৃত্যুর খবর জানত না কেউ

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম

0:00 0:00
1.0x