Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সদরপুরে পুলিশের কাছ থেকে আটক যুবককে ছিনিতাই

Bangla FMbyBangla FM
৮:১২ am ৩১, জানুয়ারী ২০২৫
in মতামত
A A
0

স্টাফ রিপোর্টার:
ফরিদপুরের সদরপুর উপজেলায় পুলিশের হেফাজতে থাকা এক যুবককে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ২৯ জানুয়ারি বুধবার রাতে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ২৫ থেকে ৩০ জনের একটি দল পুলিশের হাত থেকে তাঁকে ছিনিয়ে নেয়।

ছিনিয়ে নেওয়া ওই ব্যক্তির নাম ফারুক হোসেন ওরফে বাকু (৪০)। তিনি সদরপুর উপজেলা সদর ইউনিয়নের সাড়ে সাতরশি গ্রামের বাসিন্দা। এলাকায় আধিপত্য বিস্তারের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গতকাল সন্ধ্যায় তাঁকে আটক করে থানায় আনে পুলিশ। পরে অসুস্থতার কথা জানালে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পুলিশ।

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, ফারুক হোসেন আটরশির মোড় এলাকায় নূরুল্লাগঞ্জ ইউনিয়নের কয়েকজন সন্ত্রাসীকে নিয়ে আধিপত্য বিস্তারের চেষ্টা করছিলেন। খবর পেয়ে গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাঁকে আটক করে থানায় নিয়ে আসেন উপপরিদর্শক (এসআই) শেখ রাসেল। পরে অসুস্থ হয়ে পড়ার ‘ভান’ ধরলে রাত আটটার দিকে দুই কনস্টেবলসহ ফারুককে নিয়ে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান থানার এসআই হাদিউজ্জামান। হাসপাতালে নেওয়ার পর ২৫ থেকে ৩০ জনের একটি দল ফারুককে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে একটি গাড়িতে তুলে পালিয়ে যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক মাইদুল হাসান বলেন, ফারুক মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। তাঁকে ঘুম পাড়ানোর ইনজেকশন দিতে চাইলে তিনি নিতে অস্বীকৃতি জানান। নিজে অন্য কোথাও চিকিৎসা নেওয়ার কথা বলেন।

জানতে চাইলে এসআই হাদিউজ্জামান বলেন, ২৫ থেকে ৩০ জনের একটি দল ফারুককে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে একটি গাড়িতে তুলে পালিয়ে যায়। মাত্র তিনজন পুলিশ থাকায় তাদের বাঁধা দিতে পারেনি তারা।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোতালেব হোসেন বলেন, ফারুককে গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

Tags: Opinion
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রমজানকে মুনাফা লাভের মাস হিসেবে পরিগণিত করবেন না: তারেক রহমান
  • সৈয়দপুরে ৬০০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
  • রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে নতুন ব্যানার ও নেতাদের ছবি টানানো নিয়ে আলোচনা
  • নার্সিং শিক্ষার্থীদের কর্মসংস্থানে রাজবাড়ীতে দিনব্যাপী জব ফেয়ার
  • চেকপোস্টের ব্যারিয়ার ভেঙে পালানোর চেষ্টা, দেড় লাখ ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম