রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
 আগারগাওয়ের ভাত বিক্রেতা ভাইরাল মিজান গ্রেপ্তার 

আগারগাওয়ের ভাত বিক্রেতা ভাইরাল মিজান গ্রেপ্তার 

আগারগাওয়ে মাত্র ১০০ টাকায় গরুর মাংস দিয়ে ভাত বিক্রি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ভাইরাল মিজানকে’গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের কাফরুল থানা পুলিশ।আজ রোববার দুপুরে রাজধানীর আগারগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কাফরুল থানা পুলিশ। পরে সরকারি কাজে বাধা দেওয়াসহ সংশ্লিষ্ট অভিযোগে করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়।কাফরুল থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিদ্যুৎ বিভাগ ফুটপাতসহ বিভিন্ন স্থাপনায় অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করছিল। এর অংশ হিসেবে আগারগাঁও এলাকায় মিজানের দোকানের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে বিদ্যুৎ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্টরা সেখানে যান। ওই সময় মিজান তাদের ওপর চড়াও হন।পুলিশের এই কর্মকর্তা জানান, বাগ্বিতণ্ডার সময় মিজান সিটি করপোরেশনের কর্মী ও পুলিশের সদস্যদের আঘাত করেন। এ ঘটনায় তাকে আটক করে প্রথমে থানায় নিয়ে আসা হয়। পরে সরকারি কাজে বাধা দেওয়াসহ সংশ্লিষ্ট অপরাধের মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।এর আগে, আগারগাঁওয়ের ফুটপাতে ছোট একটি ভাতের দোকান চালিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিতি পান মিজানুর রহমান মিজান। তার দোকানে ১০০ টাকায় এক পিস গরুর মাংসের সঙ্গে ভাত, আলু ও ডাল খাওয়ার সুযোগ থাকায় সেটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা হয়।তার দোকানটির নাম দেওয়া হয়েছিল ‘নিজের হাতে লইয়া খাবেন, ১৪ বার নিয়ে খাবেন’। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দোকানটি ‘গরিবের বুফে’ নামেও পরিচিতি পায়। অন্যদিকে সময়ের সঙ্গে দোকানের খাবার পরিবেশন ও খাওয়ার পদ্ধতির বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়ার পর ‘ভাইরাল মিজান’ নামে পরিচিত হয়ে ওঠেন মিজানুর রহমান।

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream