শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
জুলাই তথ্যচিত্র থেকে আবু সাঈদের ছবি-ভিডিও যে কারণে বাদ দেওয়া হয়েছিল

জুলাই তথ্যচিত্র থেকে আবু সাঈদের ছবি-ভিডিও যে কারণে বাদ দেওয়া হয়েছিল

জুলাই গণ-অভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে তৈরি সরকারি তথ্যচিত্রকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সমালোচকদের অভিযোগ, চূড়ান্ত সংস্করণ থেকে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের ছবি-ভিডিওসহ আন্দোলনের গুরুত্বপূর্ণ কয়েকটি দৃশ্য বাদ দেওয়া হয়েছে। এ নিয়ে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, তথ্যচিত্রটি অনুমোদনের আগে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে একাধিকবার প্রদর্শন করা হয়। সেই সময় তৎকালীন মন্ত্রী আহমেদ আযম খান, প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এবং সচিব মো. আশরাফুল ইসলামের উপস্থিতিতে খসড়া সংস্করণ পর্যালোচনা করা হয়। পর্যালোচনার সময়ই বিভিন্ন ছবি, ভিডিও ও তথ্য বাদ দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।জানা গেছে, প্রথম খসড়া সংস্করণে জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের ছবি-ভিডিও এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন দৃশ্য গুরুত্বের সঙ্গে স্থান পেয়েছিল। তবে পরবর্তীতে মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের এক কর্মকর্তার নির্দেশে এসব অংশ সরিয়ে ফেলা হয় বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।অভিযোগ অনুযায়ী, বাদ দেওয়া অংশগুলোর পরিবর্তে বিএনপির বিভিন্ন কর্মসূচিকে বেশি গুরুত্ব দেওয়া হয়। এর প্রতিফলন দেখা যায় ৫ আগস্ট অনুষ্ঠিত রাষ্ট্রীয় আয়োজনে প্রদর্শিত চূড়ান্ত তথ্যচিত্রে।তথ্যচিত্র প্রদর্শনের পর এনসিপির নেতারা অভিযোগ করেন, এতে জুলাই গণ-অভ্যুত্থানের ঘটনাপ্রবাহ ও আন্দোলনের ধারাবাহিকতা যথাযথভাবে তুলে ধরা হয়নি। তাদের দাবি, আন্দোলনের প্রতীকী মুখ আবু সাঈদ এবং আন্দোলনের গুরুত্বপূর্ণ দৃশ্য বাদ দেওয়ায় তথ্যচিত্রটি ইতিহাসের পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরতে ব্যর্থ হয়েছে।তবে এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream