শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

কুড়িগ্রামে ১১-দলীয় ঐক্যের সাত দফা দাবিতে উত্তাল জামায়াতের বিক্ষোভ

​১১-দলীয় ঐক্যের সাত দফা দাবি আদায় এবং দেশব্যাপী আওয়ামী লীগের নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা জামায়াতে ইসলামী। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলা শহরের কলেজ মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

​এর আগে জেলা জামায়াতের আমির অধ্যাপক আজিজুর রহমান সরকারের নেতৃত্বে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল (মেইল বাসস্ট্যান্ড) এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের শাপলা চত্বর ঘুরে কলেজ মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে সভাপতির বক্তব্যে জেলা জামায়াতের আমির আজিজুর রহমান সরকার বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। এ সুযোগে আওয়ামী লীগ দেশব্যাপী জ্বালাও-পোড়াও ও নাশকতা চালাচ্ছে। তিনি ‘জুলাই সনদ’ বাস্তবায়ন এবং আওয়ামী লীগের যেকোনো অপতৎপরতা রুখতে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান।

জামায়াত নেতা আজিজুর রহমান সরকার আরও বলেন, ‘যেই আওয়ামী লীগ দেশের শীর্ষ আলেমদের হত্যা করেছে, এ দেশের মাটিতে জ্বালাও-পোড়াও করে তাদের রাজনীতি করার আর কোনো সুযোগ নেই।’

​সমাবেশে কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আনোয়ারুল ইসলাম বলেন, সরকারি বিভিন্ন অনুষ্ঠানে এখনো ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হচ্ছে, যা শুভ লক্ষণ নয়। পালিয়ে যাওয়া শেখ হাসিনা যেন নতুন করে কোনো ষড়যন্ত্র করতে না পারেন, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

​জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবদুল হামিদ মিয়ার সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা জামায়াতের সাবেক আমির মাওলানা আবদুল মতিন ফারুকী, সাবেক সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন এবং জেলা ছাত্রশিবিরের সভাপতি মোশারফ হোসেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

কুড়িগ্রামে ১১-দলীয় ঐক্যের সাত দফা দাবিতে উত্তাল জামায়াতের বিক্ষোভ

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

featured Image

​১১-দলীয় ঐক্যের সাত দফা দাবি আদায় এবং দেশব্যাপী আওয়ামী লীগের নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা জামায়াতে ইসলামী। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলা শহরের কলেজ মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

​এর আগে জেলা জামায়াতের আমির অধ্যাপক আজিজুর রহমান সরকারের নেতৃত্বে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল (মেইল বাসস্ট্যান্ড) এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের শাপলা চত্বর ঘুরে কলেজ মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে সভাপতির বক্তব্যে জেলা জামায়াতের আমির আজিজুর রহমান সরকার বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। এ সুযোগে আওয়ামী লীগ দেশব্যাপী জ্বালাও-পোড়াও ও নাশকতা চালাচ্ছে। তিনি ‘জুলাই সনদ’ বাস্তবায়ন এবং আওয়ামী লীগের যেকোনো অপতৎপরতা রুখতে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান।

জামায়াত নেতা আজিজুর রহমান সরকার আরও বলেন, ‘যেই আওয়ামী লীগ দেশের শীর্ষ আলেমদের হত্যা করেছে, এ দেশের মাটিতে জ্বালাও-পোড়াও করে তাদের রাজনীতি করার আর কোনো সুযোগ নেই।’

​সমাবেশে কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আনোয়ারুল ইসলাম বলেন, সরকারি বিভিন্ন অনুষ্ঠানে এখনো ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হচ্ছে, যা শুভ লক্ষণ নয়। পালিয়ে যাওয়া শেখ হাসিনা যেন নতুন করে কোনো ষড়যন্ত্র করতে না পারেন, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

​জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবদুল হামিদ মিয়ার সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা জামায়াতের সাবেক আমির মাওলানা আবদুল মতিন ফারুকী, সাবেক সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন এবং জেলা ছাত্রশিবিরের সভাপতি মোশারফ হোসেন।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream