মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

শ্রীমঙ্গলে চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনী লড়াইয়ে ৩ প্যানেল

ছবি: উপজেলা প্রশাসন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের (রেজি. নং বি-৭৭) নির্বাচন-২০২৬ সামনে রেখে মনোনয়নপত্র বাছাইয়ের সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ১০ ও ১১ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ কার্যক্রম অনুষ্ঠিত হবে। একই সঙ্গে ১১ নভেম্বর বুধবার বিকেল ৫টার মধ্যে প্যানেলভিত্তিক খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

সোমবার (৯ নভেম্বর) শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. জিয়াউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী,১০ নভেম্বর মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এবং ১১ নভেম্বর বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মনোনয়নপত্র বাছাই করা হবে। শ্রীমঙ্গল উপজেলার চা বাগানগুলোর পঞ্চায়েত কমিটি (প্রাথমিক কার্যকরী পরিষদ),বালিশিরা ভ্যালি কার্যকরী পরিষদ এবং কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সভাপতি মণ্ডলী ও সম্পাদক মণ্ডলীর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র সংগ্রহকারী প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই করা হবে।

বাছাই কার্যক্রমে সংশ্লিষ্ট প্রার্থী,তাঁদের নির্বাচনী এজেন্ট,প্রস্তাবকারী,সমর্থনকারী অথবা প্রার্থীর মনোনীত ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি উপস্থিত থেকে কার্যক্রম পর্যবেক্ষণ করতে পারবেন।

এদিকে নির্বাচনে বালিশিরা ভ্যালি কার্যকরী পরিষদের সভাপতি পদে বিজয় হাজরা ও মহেশ্বর দাসের নেতৃত্বে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সভাপতি মণ্ডলীর প্যানেল প্রধান হিসেবে রয়েছেন পংকজ কন্দ ও রাজু গোয়ালা। অন্যদিকে সম্পাদক মণ্ডলীর প্যানেলে প্যানেল প্রধান হিসেবে রয়েছেন নিপেন পাল, মুকেশ কর্মকার ও পরেশ কালেন্দি।

আগামী ২৯ নভেম্বর বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন-২০২৬-এর ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

শ্রীমঙ্গলে চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনী লড়াইয়ে ৩ প্যানেল

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের (রেজি. নং বি-৭৭) নির্বাচন-২০২৬ সামনে রেখে মনোনয়নপত্র বাছাইয়ের সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ১০ ও ১১ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ কার্যক্রম অনুষ্ঠিত হবে। একই সঙ্গে ১১ নভেম্বর বুধবার বিকেল ৫টার মধ্যে প্যানেলভিত্তিক খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

সোমবার (৯ নভেম্বর) শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. জিয়াউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী,১০ নভেম্বর মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এবং ১১ নভেম্বর বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মনোনয়নপত্র বাছাই করা হবে। শ্রীমঙ্গল উপজেলার চা বাগানগুলোর পঞ্চায়েত কমিটি (প্রাথমিক কার্যকরী পরিষদ),বালিশিরা ভ্যালি কার্যকরী পরিষদ এবং কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সভাপতি মণ্ডলী ও সম্পাদক মণ্ডলীর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র সংগ্রহকারী প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই করা হবে।

বাছাই কার্যক্রমে সংশ্লিষ্ট প্রার্থী,তাঁদের নির্বাচনী এজেন্ট,প্রস্তাবকারী,সমর্থনকারী অথবা প্রার্থীর মনোনীত ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি উপস্থিত থেকে কার্যক্রম পর্যবেক্ষণ করতে পারবেন।

এদিকে নির্বাচনে বালিশিরা ভ্যালি কার্যকরী পরিষদের সভাপতি পদে বিজয় হাজরা ও মহেশ্বর দাসের নেতৃত্বে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সভাপতি মণ্ডলীর প্যানেল প্রধান হিসেবে রয়েছেন পংকজ কন্দ ও রাজু গোয়ালা। অন্যদিকে সম্পাদক মণ্ডলীর প্যানেলে প্যানেল প্রধান হিসেবে রয়েছেন নিপেন পাল, মুকেশ কর্মকার ও পরেশ কালেন্দি।

আগামী ২৯ নভেম্বর বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন-২০২৬-এর ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream