শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

বড়াইগ্রামে যথাযোগ্য মর্যাদায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় বড়াইগ্রাম উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটরিয়ামে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস, বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম, বনপাড়া পৌরসভার মেয়র পদপ্রার্থী এবিএম ইকবাল হোসেন রাজুসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে ৭ নভেম্বরের ঐতিহাসিক গুরুত্ব, জাতীয় জীবনে এ দিবসের তাৎপর্য এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্য রক্ষায় সংহতির প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

বক্তারা বলেন, দেশের ইতিহাসে ৭ নভেম্বর একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিন। এ দিনের ঐতিহাসিক ঘটনাবলি নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং জাতীয় ঐক্য ও সম্প্রীতির চেতনা ধারণ করা অত্যন্ত জরুরি।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে দিবসটি পালিত হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

বড়াইগ্রামে যথাযোগ্য মর্যাদায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় বড়াইগ্রাম উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটরিয়ামে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস, বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম, বনপাড়া পৌরসভার মেয়র পদপ্রার্থী এবিএম ইকবাল হোসেন রাজুসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে ৭ নভেম্বরের ঐতিহাসিক গুরুত্ব, জাতীয় জীবনে এ দিবসের তাৎপর্য এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্য রক্ষায় সংহতির প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

বক্তারা বলেন, দেশের ইতিহাসে ৭ নভেম্বর একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিন। এ দিনের ঐতিহাসিক ঘটনাবলি নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং জাতীয় ঐক্য ও সম্প্রীতির চেতনা ধারণ করা অত্যন্ত জরুরি।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে দিবসটি পালিত হয়।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream