বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

বান্দরবান সদর হাসপাতালে ডাক্তারদের রোগীর চেয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধির গুরুত্ব বেশি!

বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের সাথে কথা না বলে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের সাথে বেশি সময় ব্যয় করার অভিযোগ উঠেছে কর্তব্যরত চিকিৎসকদের বিরুদ্ধে।

ভুক্তভোগী রোগী ও স্বজনদের অভিযোগ, হাসপাতালে ডাক্তাররা রোগীর সাথে কথা বলেন মাত্র ২ মিনিট, অথচ ওষুধ কোম্পানির লোকদের সাথে কথা বলেন ২০ মিনিট। রোগীর চেয়ে কি ওষুধ কোম্পানির ডিমান্ড বেশি? প্রশ্ন তুলেছেন সচেতন মহল।

স্থানীয়দের মতে, সরকারি হাসপাতালের ডাক্তারদের প্রধান দায়িত্ব হলো জনগণের সেবা করা। রোগীর সাথে কথা বলে রোগ নির্ণয় করা জরুরি। কিন্তু রোগীর সাথে কথা না বলে ওষুধ কোম্পানির সাথে দীর্ঘ সময় কথা বলা এটা কি প্রশাসনিক দায়িত্বের মধ্যে পড়ে? নাকি জনগণকে হয়রানি?

এমন ঘটনায় হাসপাতালে আসা গরীব অসহায় রোগীরা ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও সঠিক চিকিৎসা পাচ্ছেন না। ডাক্তারের চেম্বারের বাইরে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ভিড় লেগেই থাকে।

এ বিষয়ে হাসপাতালের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বান্দরবানের সাধারণ জনগণ। তারা জানতে চান, ডাক্তারদের আসল দায়িত্ব কার সাথে কথা বলা? রোগীর সাথে, নাকি ওষুধ কোম্পানির সাথে?

জনস্বার্থে বান্দরবান সদর হাসপাতালে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের প্রবেশে সময় নির্ধারণ এবং রোগীদের সাথে পর্যাপ্ত সময় নিয়ে কথা বলার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

বান্দরবান সদর হাসপাতালে ডাক্তারদের রোগীর চেয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধির গুরুত্ব বেশি!

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের সাথে কথা না বলে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের সাথে বেশি সময় ব্যয় করার অভিযোগ উঠেছে কর্তব্যরত চিকিৎসকদের বিরুদ্ধে।

ভুক্তভোগী রোগী ও স্বজনদের অভিযোগ, হাসপাতালে ডাক্তাররা রোগীর সাথে কথা বলেন মাত্র ২ মিনিট, অথচ ওষুধ কোম্পানির লোকদের সাথে কথা বলেন ২০ মিনিট। রোগীর চেয়ে কি ওষুধ কোম্পানির ডিমান্ড বেশি? প্রশ্ন তুলেছেন সচেতন মহল।

স্থানীয়দের মতে, সরকারি হাসপাতালের ডাক্তারদের প্রধান দায়িত্ব হলো জনগণের সেবা করা। রোগীর সাথে কথা বলে রোগ নির্ণয় করা জরুরি। কিন্তু রোগীর সাথে কথা না বলে ওষুধ কোম্পানির সাথে দীর্ঘ সময় কথা বলা এটা কি প্রশাসনিক দায়িত্বের মধ্যে পড়ে? নাকি জনগণকে হয়রানি?

এমন ঘটনায় হাসপাতালে আসা গরীব অসহায় রোগীরা ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও সঠিক চিকিৎসা পাচ্ছেন না। ডাক্তারের চেম্বারের বাইরে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ভিড় লেগেই থাকে।

এ বিষয়ে হাসপাতালের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বান্দরবানের সাধারণ জনগণ। তারা জানতে চান, ডাক্তারদের আসল দায়িত্ব কার সাথে কথা বলা? রোগীর সাথে, নাকি ওষুধ কোম্পানির সাথে?

জনস্বার্থে বান্দরবান সদর হাসপাতালে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের প্রবেশে সময় নির্ধারণ এবং রোগীদের সাথে পর্যাপ্ত সময় নিয়ে কথা বলার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream