রোববার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

দেশের সরকার দেশের রাষ্ট্র তাদেরকে নিরাপত্তা দিতে পারেনি, সেই কারণে তারা হয়তো বিপদে গেছে- প্রতিমন্ত্রী


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

দেশের সরকার দেশের রাষ্ট্র তাদেরকে নিরাপত্তা দিতে পারেনি, সেই কারণে তারা হয়তো বিপদে গেছে- প্রতিমন্ত্রী
দেশের সরকার দেশের রাষ্ট্র তাদেরকে নিরাপত্তা দিতে পারেনি, সেই কারণে তারা হয়তো বিপদে গেছে- প্রতিমন্ত্রী

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা বলেছেন, আসলে আমরা যারা সামনে বসে আছি আমরা তাদেরকে কাউকে বলছি চরমপন্থী কাউকে বলছি সর্বহারা ছিলাম না, অথবা বিভিন্ন সময়ে দেশের সরকার দেশের রাষ্ট্র নাগরিকদের সাথে যে সোশ্যাল কন্ট্রাক্টটা করে তাদেরকে নিরাপত্তা দেয়া তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়া তাদেরকে একটি জীবন দেয়ার যেটা তারা ডিজার্ভ করে এটা তাদের অধিকার হয়তো সেটা দিতে পারেনি এজন্য তারা হয়তো বিপদে গেছে।

রবিবার (১ নভেম্বর) বেলা সাড়ে ১২ টার দিকে সিরাজগঞ্জের সলঙ্গায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২ এর প্রধান কার্যালয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমীন এমপি প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।

এ সময় সিরাজগঞ্জ ৭, রাজবাড়ি ১২, পাবনা ৪৬জন এর আত্মসমর্পণের মধ্য দিয়ে স্বাভাবিক জীবনে ফিরছেন ৬৫ জন চরমপন্থি সদস্য।

প্রতিমন্ত্রী বলেন, আমরা চেষ্টা করব যেন বাংলাদেশের যে সোশ্যাল কন্ট্রাকটির মাধ্যমে তাদেরকে যে অধিকার দেয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, সে অধিকার যেন আমরা তাদেরকে পৌঁছে দিতে পারি।

তিনি আরও বলেন, আসলে সর্বহার একা হয় না, যারা বিপ্লবকে অন্য অর্থে ব্যবহার করবে সে দায়িত্বটা আমাদের এটা রাষ্ট্রের একটি সরকারের। আপনার সকলেই জানেন বর্তমান সরকার একটি পরিবর্তিত বাংলাদেশ গড়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে।

আপনারা আজ থেকে স্বাভাবিক জীবনে ফিরবেন। আপনাদের কি প্রয়োজন, সেটা বর্তমান সরকার ব্যবস্থা করবে।

অতিরিক্ত ডিআইজি এসআরবি-১২ এর অধিনায়ক মো. আতিকুল রহমান মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এসআরবি মহাপরিচালক আহসান হাবিব পলাশ, সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম আলিম, রাজশাহী রেঞ্জ অতিরিক্ত ডিআইজি মো. আশিক সাঈদ, রাজশাহী অতিরিক্ত কমিশনার (উন্নয়ন) শাহানা আখতার জাহান, এসআরবির অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) কর্ণেল ইফতেখার আহমেদ।

এছাড়াও সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুসহ পুলিশ, এসআরবি’র ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ##

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ০১ নভেম্বর ২০২৬


দেশের সরকার দেশের রাষ্ট্র তাদেরকে নিরাপত্তা দিতে পারেনি, সেই কারণে তারা হয়তো বিপদে গেছে- প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা বলেছেন, আসলে আমরা যারা সামনে বসে আছি আমরা তাদেরকে কাউকে বলছি চরমপন্থী কাউকে বলছি সর্বহারা ছিলাম না, অথবা বিভিন্ন সময়ে দেশের সরকার দেশের রাষ্ট্র নাগরিকদের সাথে যে সোশ্যাল কন্ট্রাক্টটা করে তাদেরকে নিরাপত্তা দেয়া তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়া তাদেরকে একটি জীবন দেয়ার যেটা তারা ডিজার্ভ করে এটা তাদের অধিকার হয়তো সেটা দিতে পারেনি এজন্য তারা হয়তো বিপদে গেছে।

রবিবার (১ নভেম্বর) বেলা সাড়ে ১২ টার দিকে সিরাজগঞ্জের সলঙ্গায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২ এর প্রধান কার্যালয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমীন এমপি প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।

এ সময় সিরাজগঞ্জ ৭, রাজবাড়ি ১২, পাবনা ৪৬জন এর আত্মসমর্পণের মধ্য দিয়ে স্বাভাবিক জীবনে ফিরছেন ৬৫ জন চরমপন্থি সদস্য।

প্রতিমন্ত্রী বলেন, আমরা চেষ্টা করব যেন বাংলাদেশের যে সোশ্যাল কন্ট্রাকটির মাধ্যমে তাদেরকে যে অধিকার দেয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, সে অধিকার যেন আমরা তাদেরকে পৌঁছে দিতে পারি।

তিনি আরও বলেন, আসলে সর্বহার একা হয় না, যারা বিপ্লবকে অন্য অর্থে ব্যবহার করবে সে দায়িত্বটা আমাদের এটা রাষ্ট্রের একটি সরকারের। আপনার সকলেই জানেন বর্তমান সরকার একটি পরিবর্তিত বাংলাদেশ গড়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে।

আপনারা আজ থেকে স্বাভাবিক জীবনে ফিরবেন। আপনাদের কি প্রয়োজন, সেটা বর্তমান সরকার ব্যবস্থা করবে।

অতিরিক্ত ডিআইজি এসআরবি-১২ এর অধিনায়ক মো. আতিকুল রহমান মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এসআরবি মহাপরিচালক আহসান হাবিব পলাশ, সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম আলিম, রাজশাহী রেঞ্জ অতিরিক্ত ডিআইজি মো. আশিক সাঈদ, রাজশাহী অতিরিক্ত কমিশনার (উন্নয়ন) শাহানা আখতার জাহান, এসআরবির অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) কর্ণেল ইফতেখার আহমেদ।

এছাড়াও সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুসহ পুলিশ, এসআরবি’র ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ##



Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream