রোববার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

তাহসিফের সঙ্গে থাকা সেই তরুণী গ্রেপ্তার

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

তাহসিফের সঙ্গে থাকা সেই তরুণী গ্রেপ্তার
তাহসিফের সঙ্গে থাকা সেই তরুণী দিশা গ্রেপ্তার

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি (২৮) রহস্যজনক মৃত্যুর ঘটনায় মামলার তদন্তে নতুন মোড় এসেছে। এ ঘটনায় নিহতের বান্ধবী দিশাকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ।

আজ রোববার (১ নভেম্বর ২০২৬) টঙ্গী নৌ পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার (৩১ অক্টোবর) রাতে বিভিন্ন তথ্যের ভিত্তিতে দিশাকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে গত ৩১ অক্টোবর আদালত থেকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর হওয়ার পর থেকেই মূল অভিযুক্ত ও তাহসিফের জুনিয়র বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপকে মধ্যরাত থেকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা।

এর আগে তাহসিফের পরিবারের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তার সার্বক্ষণিক সঙ্গী ও জুনিয়র বন্ধু দীপকে প্রথমে হেফাজতে নিয়েছিল পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

পিবিআইয়ের প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীপ দাবি করেছিলেন যে, ঘটনার রাতে তিনি ও তাহসিফ তুরাগ নদসংলগ্ন এলাকায় গিয়েছিলেন। সেখানে অজ্ঞাত কিছু লোক তাদের ধাওয়া করলে তাহসিফ নদীতে ঝাঁপ দেন। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতেই তুরাগ নদসংলগ্ন মাজার বস্তি এলাকা থেকে একটি নম্বরপ্লেটবিহীন কালো রঙের সুজুকি জিক্সার ১৫০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

তবে তাহসিফের পরিবার শুরু থেকেই এই দাবিকে কাল্পনিক বলে প্রত্যাখ্যান করে আসছে। তাদের বক্তব্য, তাহসিফ খুব ভালো সাঁতার জানতেন; ফলে ভয়ে নদীতে ঝাঁপ দিয়ে তার মৃত্যুর গল্প সম্পূর্ণ সাজানো। পরিবারের করা হত্যা মামলার ভিত্তিতে দীপকে আদালতে সোপর্দ করা হলে আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বর্তমানে গ্রেপ্তারকৃত বান্ধবী দিশা এবং রিমান্ডে থাকা দীপকে মুখোমুখি করে কিংবা আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করে ঘটনার পেছনের মূল রহস্য উদঘাটনের চেষ্টা চালাচ্ছে নৌ পুলিশ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ০১ নভেম্বর ২০২৬

তাহসিফের সঙ্গে থাকা সেই তরুণী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream