বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

ডোমার চক্ষু হাসপাতালের উদ্যোগে চিলাহাটিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

ছবি: প্রতিবেদক

নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে ডোমার চক্ষু হাসপাতাল অ্যান্ড ফ্যাকো সেন্টারের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) চিলাহাটি গার্লস স্কুল অ্যান্ড কলেজে এ চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। সকাল থেকেই বিনামূল্যে চোখের চিকিৎসা নিতে চিলাহাটি ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে নারী-পুরুষসহ নানা বয়সী রোগীরা ক্যাম্পে ভিড় করেন।

ক্যাম্পে আগত রোগীদের চোখ পরীক্ষা, চিকিৎসা পরামর্শসহ প্রয়োজনীয় সেবা প্রদান করা হয়। বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন রোগীরা।

চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন ডা. সুলতানা জেসমিন লিমু, এমবিবিএস, ডিও (কোর্স), চক্ষু বিভাগ, রংপুর মেডিকেল কলেজ; ডা. মো. নাজমুল হাসান, এমবিবিএস, সিজিটি (চক্ষু), এক্স-রেজিস্ট্রার, চক্ষু বিভাগ, আর্মি মেডিকেল কলেজ বগুড়া এবং ডা. রাফিউল ইসলাম, এমবিবিএস, এমসিজিপি, সিসিডি (বারডেম), মেডিকেল অফিসার, ডোমার চক্ষু হাসপাতাল অ্যান্ড ফ্যাকো সেন্টার ।

চিকিৎসা নিতে আসা রশিদা বেগম বলেন, “ডোমার চক্ষু হাসপাতাল অ্যান্ড ফ্যাকো সেন্টারের উদ্যোগে চিলাহাটিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প হবে শুনে এখানে এসেছি। এসে চোখের চিকিৎসা নিয়েছি। ডাক্তার ও স্টাফদের আন্তরিকতা আমার খুব ভালো লেগেছে।”

ডা. রাফিউল ইসলাম বলেন, “ডোমার চক্ষু হাসপাতাল অ্যান্ড ফ্যাকো সেন্টারের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজকের এই ক্যাম্পে চিকিৎসাসেবা দিতে পেরে আমার ভালো লাগছে। রোগীদের কাছ থেকে যথেষ্ট সাড়া পাচ্ছি। আমরা সর্বোচ্চটা দিয়ে সেবা দেওয়ার চেষ্টা করছি।”

আয়োজকরা জানান, প্রত্যন্ত এলাকার মানুষের কাছে চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া এবং অসহায় ও দরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেওয়ার লক্ষ্যেই এ ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

ডোমার চক্ষু হাসপাতালের উদ্যোগে চিলাহাটিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

featured Image

নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে ডোমার চক্ষু হাসপাতাল অ্যান্ড ফ্যাকো সেন্টারের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) চিলাহাটি গার্লস স্কুল অ্যান্ড কলেজে এ চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। সকাল থেকেই বিনামূল্যে চোখের চিকিৎসা নিতে চিলাহাটি ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে নারী-পুরুষসহ নানা বয়সী রোগীরা ক্যাম্পে ভিড় করেন।

ক্যাম্পে আগত রোগীদের চোখ পরীক্ষা, চিকিৎসা পরামর্শসহ প্রয়োজনীয় সেবা প্রদান করা হয়। বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন রোগীরা।

চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন ডা. সুলতানা জেসমিন লিমু, এমবিবিএস, ডিও (কোর্স), চক্ষু বিভাগ, রংপুর মেডিকেল কলেজ; ডা. মো. নাজমুল হাসান, এমবিবিএস, সিজিটি (চক্ষু), এক্স-রেজিস্ট্রার, চক্ষু বিভাগ, আর্মি মেডিকেল কলেজ বগুড়া এবং ডা. রাফিউল ইসলাম, এমবিবিএস, এমসিজিপি, সিসিডি (বারডেম), মেডিকেল অফিসার, ডোমার চক্ষু হাসপাতাল অ্যান্ড ফ্যাকো সেন্টার ।

চিকিৎসা নিতে আসা রশিদা বেগম বলেন, “ডোমার চক্ষু হাসপাতাল অ্যান্ড ফ্যাকো সেন্টারের উদ্যোগে চিলাহাটিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প হবে শুনে এখানে এসেছি। এসে চোখের চিকিৎসা নিয়েছি। ডাক্তার ও স্টাফদের আন্তরিকতা আমার খুব ভালো লেগেছে।”

ডা. রাফিউল ইসলাম বলেন, “ডোমার চক্ষু হাসপাতাল অ্যান্ড ফ্যাকো সেন্টারের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজকের এই ক্যাম্পে চিকিৎসাসেবা দিতে পেরে আমার ভালো লাগছে। রোগীদের কাছ থেকে যথেষ্ট সাড়া পাচ্ছি। আমরা সর্বোচ্চটা দিয়ে সেবা দেওয়ার চেষ্টা করছি।”

আয়োজকরা জানান, প্রত্যন্ত এলাকার মানুষের কাছে চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া এবং অসহায় ও দরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেওয়ার লক্ষ্যেই এ ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream