সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

সিরাজদিখানে নবাগত ইউএনওর সঙ্গে জামায়াত নেতাদের সৌজন্য সাক্ষাৎ

‎মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মাহামুদুল হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজদিখান উপজেলা শাখার নেতৃবৃন্দ।
‎সোমবার (১৯ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় নবাগত ইউএনওকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জামায়াতে ইসলামীর নেতারা।

‎সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সীগঞ্জ জেলা শাখার সেক্রেটারি মাওলানা এ কে এম ফখরুদ্দিন রাজী, মুন্সীগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খিদির আব্দুস সালাম, সেক্রেটারি মুজিবুর রহমান, জামায়াতে ইসলামী সিরাজদিখান উপজেলা শাখার আমির মাওলানা কবির হোসাইন এবং উপজেলা শাখার সেক্রেটারি মো. ওয়াসিম মিয়াসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
‎এ সময় নেতৃবৃন্দ নবাগত ইউএনওর সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁর দায়িত্ব পালনের জন্য শুভকামনা জানান। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সংক্ষিপ্ত আলাপচারিতার মধ্য দিয়ে সৌজন্য সাক্ষাৎ শেষ হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সিরাজদিখানে নবাগত ইউএনওর সঙ্গে জামায়াত নেতাদের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

‎মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মাহামুদুল হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজদিখান উপজেলা শাখার নেতৃবৃন্দ।
‎সোমবার (১৯ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় নবাগত ইউএনওকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জামায়াতে ইসলামীর নেতারা।

‎সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সীগঞ্জ জেলা শাখার সেক্রেটারি মাওলানা এ কে এম ফখরুদ্দিন রাজী, মুন্সীগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খিদির আব্দুস সালাম, সেক্রেটারি মুজিবুর রহমান, জামায়াতে ইসলামী সিরাজদিখান উপজেলা শাখার আমির মাওলানা কবির হোসাইন এবং উপজেলা শাখার সেক্রেটারি মো. ওয়াসিম মিয়াসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
‎এ সময় নেতৃবৃন্দ নবাগত ইউএনওর সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁর দায়িত্ব পালনের জন্য শুভকামনা জানান। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সংক্ষিপ্ত আলাপচারিতার মধ্য দিয়ে সৌজন্য সাক্ষাৎ শেষ হয়।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream