নওগাঁ জেলার পত্নী তলা উপজেলার নজিপুর একটি মূলতঃ হিন্দু অধ্যুষিত এলাকা। এবারে এই উপজেলায় দূর্গো পূজা হচ্ছে মোট ৮৫ টি। সবগুলোই লোকালয়ে, কিন্তু একটি মাত্র দূর্গোপূজো হচ্ছে নজিপুর পৌর পার্কের উত্তর প্রান্তে নদীর চড়ে, একেবারে নির্জনে নিভৃতে। পশ্চিম ধার দিয়ে বয়ে চলেছে আত্রাই নদীর ধারা, পূর্ব পাড়ে বাঁধ সংলগ্ন রাস্তা,প্রমত্ত বরষায় এই মন্দিরের চারপাশে তখন চলে ডি ঙ্গি,নৌকা।এই মন্দিরের নাম শীব,কালীমাতা ও দূর্গা মন্দির। - যার স্বত্বাধীকারী বাবু শ্রী উজ্জ্বল কুমার শীল। একমাত্র তাঁর ই ঐকান্তিক প্রচেষ্টায় ফি বছর এখানে দূর্গোপূজা অনুষ্ঠিত হয়।
এবারে তিনি সার্বক্ষণিক নিজে উপস্থিত থেকে তদারকি করছেন পূজোপ্যান্ডেল। তার সংগে সরাসরি কথা বললে তিনি বলেন,এবারেও কোন ঝুট ঝামেলা হওয়ার সম্ভাবনা এখনো দেখা দেয় নাই। তাছাড়া প্রশাসন খুব সুন্দর, সুসৃংখলতার সঙ্গে নিরাপত্তার ব্যবস্থা করেছেন।এখানে চার জন পুরুষ ও দুই জন মহিলা সহ মোট ছয়জন আনসার বাহিনী সার্বক্ষণিক নিরাপত্তার জন্য মোতায়েন রয়েছেন। তাদের কে পরিচালনা করছেন এস,আই আব্দুল খালেক।
এই নির্জনে নিভৃতে হলেও হাজারো ভক্ত ও দর্শনার্থীর আগমনে মুখরিত সর্বক্ষণ।
মতামত